Monday, April 6, 2026

উন্নয়নের নামে পুরসভা-কর্পোরেশন কর বৃদ্ধি করতে পারবে না: কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উন্নয়নের নামে পুরসভা বা কর্পোরেশনগুলি কর (Tax) বৃদ্ধি করতে পারবে না। বুধবার, উত্তরকন্যার প্রশাসনিক সভা থেকে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, কোনও ভাবেই কোনও পুরসভা নিজেদের মতো করে কর বৃদ্ধি করতে পারবে না।

এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “কর্পোরেশন ইচ্ছা মত ট্যাক্স (Tax) বাড়াচ্ছে এটা করা যাবে না। সিঙ্গল উইন্ডোয় সব টেক্সই দেওয়া হচ্ছে। তাহলে আবার আলাদা করে কেন ট্যাক্স দিতে যাবে। দুবার করে ট্যাক্স নেওয়া যাবে না। অনলাইনে মিউটেশন হয়ে যাচ্ছে। ফায়ার লাইসেন্সের টাকা দিয়ে দিচ্ছে। আমি আমার গতি বাড়াব তাই ট্যাক্স বাড়াব- এটা করলে হবে না। শুধু ট্যাক্স বাড়াব এটা করলে হবে না।“
আরও খবরভোটার তালিকায় নাম তুলতে ‘ভুয়ো’ লোক ঢুকছে! প্রশাসনকে সারপ্রাইজ ভিজিটের নির্দেশ মমতার

মমতা (Mamata Banerjee) বলেন, “বাণিজ্য বৈঠকে করবৃদ্ধি নিয়ে অনেকে অভিযোগ করেছেন। এটা করা যাবে না। আপনারা স্থানীয় প্রশাসন হতে পারেন। কিন্তু বাঁশের চেয়ে কঞ্চি বড় আর শাড়ির চেয়ে গামছা বড় হবে না। মাথায় রাখবেন।“ পরে বৈঠকে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ যখন বলতে ওঠেন, তখন মুখ্যমন্ত্রী তাঁকে কর বৃদ্ধির অভিযোগ নিয়ে প্রশ্ন করেন। যদিও অভিযোগ অস্বীকার করেন মমতা।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...