Monday, April 6, 2026

পিকল বলে এক দলে বিরাট-অনুস্কা

Date:

Share post:

প্লে অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে অন্যতম প্রধান দাবীদার বিরাট কোহলিরা(Virat Kohli)। তবুও যথেষ্ট সাবধানী আরসিবি(RCB) ব্রিগেড। লখনউ সুপারজায়ান্টসের(LSG) বিরুদ্ধে নামার আগে টিম বন্ডিং সেশনেই(Team Bonding Session) বাড়তি জোর দিচ্ছে তারা। সেখানেই পিকলবলে(Pickleball) এক দলে বিরাট কোহলি ও অনুস্কা শর্মা। টিম গেমে প্রতিপক্ষের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স বিরাট কোহলি(Virat Kohli) ও অনুস্কা শর্মা(Anushka Sharma)। বিরাটকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দিয়ে কোর্টে উচ্ছ্বাসও করতে দেখা গেল বিরুস্কাকে।

টেস্ট থেকে অবসর নেওয়ার পর আরসিবির জার্সিতে নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃষ্টির জন্য অবশ্য সেই ম্যাচ হয়নি। এবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে আরসিবি। তার আগেই টিম গেমে বিরাট কোহলি ও অনুস্কা শর্মা। লখনউয়ের বিরুদ্ধে নামার আগে টিম বন্ডিং সেশনে জোর দিয়েছে আরসিবি টিম ম্যানেজমেন্ট। সেখানে প্রত্যেকেই নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে টিম গেমে নেমেছিলেন।

বিরাট কোহলির পার্ট হয়েছিলেন অনুস্কা শর্মা। সেখানেই দীনেশ কার্তিকের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী দীপিকা পাল্লেকল। আরসিবির শেয়ার করা সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আপাতত টেস্ট থেকে দূরে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাতে চান ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক। এদিন পিকল বল খেলতে নেমেছিল বিরুস্কা।

সেখানেই বিরাটকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দিয়েছিলেন অনুস্কা শর্মা। কোর্টেই সেলিব্রেশন শুরু তাদের।

Related articles

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...