Friday, April 3, 2026

গ্রামীণ নিকাশি ব্যবস্থার উন্নয়নে জোর! জেলা – ব্লক আধিকারিকদের নিয়ে বৈঠকে গ্রামোন্নয়ন দফতর 

Date:

Share post:

রাজ্যের গ্রামীণ এলাকায় নিকাশি ব্যবস্থার উন্নয়ন ও টেকসই পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আগামীকাল নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে বসতে চলেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।

পঞ্চায়েত দফতরের মিশন ডিরেক্টর ও অতিরিক্ত সচিবের তরফে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সব জেলাশাসক ও গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA) প্রিন্সিপাল সেক্রেটারিকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে রাজ্যের সমস্ত সাব-ডিভিশনাল অফিসার (SDO) ও ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের (BDO) অংশগ্রহণ বাধ্যতামূলক বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এছাড়াও, কর্মসূচিতে ইউনিসেফ, ইউএনওপিএস, ওয়াটার এইড-এর মতো আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রাজ্যের গ্রামীণ নিকাশি ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি, এই ধরনের পরিকল্পিত উদ্যোগ সচেতনতা ও নীতি বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকের মাধ্যমে এক ছাতার নিচে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নিকাশি ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নের রূপরেখা তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন – অভিযুক্ত ইউটিউবার জ্যোতির পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...