Sunday, March 15, 2026

বাংলার উপকূলীয় দুর্যোগ নিয়ে টোকিওতে কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনায় অভিষেক

Date:

Share post:

অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে জাপানে পৌঁছে গেছে দেশের প্রতিনিধি দল। রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার জাপানের টোকিওতে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে জাপানের বিদেশমন্ত্রী, জাতীয় নিরাপত্তা বিষয়ক হাউস অফ রিপ্রেজেন্টেটিভস কমিটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে সরব হয়েছেন তিনি। এরপরই টোকিওতে ভারতীয় দূতাবাসে বাংলার উপকূলীয় এলাকায় আবহাওয়ার পরিবর্তন নিয়ে অধ্যাপক রাজীব সাউয়ের (Dr Rajiv Shaw) সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন অভিষেক।

কেইও বিশ্ববিদ্যালয়ের ভারত জাপান ল্যাবরেটরির পরিচালক ডঃ রাজীব সাউ (Keio University’s India Japan Laboratory Director Dr Rajiv Shaw) নিজে সোশ্যাল মিডিয়ায় অভিষেক এবং তাঁর ছবি পোস্ট করে এই বিষয়টি সম্পর্কে জানান। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের বিষয়গুলি নিয়ে দুজনের মধ্যে এক দারুণ আলোচনা হয়েছে। সূত্রের খবর বাংলার সাইক্লোনপ্রবন এলাকা গুলিতে প্রযুক্তিগতভাবে সাহায্যের জন্য অভিষেকের তরফে অধ্যাপককে আবেদনও করা হয়েছে। বৃহস্পতিবার জাপানে পা রেখেই টোকিওতে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অভিষেক-সহ সংসদীয় দলের প্রতিনিধিরা। তারপরই তাঁরা চলে যান টোকিওতে ভারতীয় দূতাবাসে। সন্ধ্যায় জাপানের বিশিষ্টজনদের সঙ্গেও বৈঠকও করেন অভিষেকরা। জঙ্গিবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে ভারতের প্রতিনিধি দল এরপর সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়াতেও যাবেন।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...