Tuesday, April 7, 2026

উত্তরপ্রদেশে ঝড়বৃষ্টি-বজ্রপাতে মৃত ৪৫, জারি সতর্কতা

Date:

Share post:

মর্মান্তিক! প্রাকৃতিক দুর্যোগ বহু মানুষের প্রাণ কাড়ল উত্তরপ্রদেশে(Uttar Pradesh)। ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে(Thunderstorm) ২৪ ঘণ্টায় মৃত্যু হল ৪৫ জনের। বুধ এবং বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের ১৮টি জেলায় শুরু প্রাকৃতিক তাণ্ডব। এই জেরেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ। কাসগঞ্জ এবং ফতেপুরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

এরই মধ্যে মৌসম ভবন জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। জারি করা হয়েছে রাজ্যজুড়ে সতর্কতাও। পাঞ্জাবের উপরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল। যার জেরে ৬০-১০০ কিমি বেগে ঝড় এবং পূর্ব উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কিছু অংশে বৃষ্টি হয়েছে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...