Wednesday, April 8, 2026

Apple-কে ২৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের! চাপ বাড়ল ভারতের

Date:

Share post:

অ্যাপেলের (Apple) ফোন উৎপাদন করতে হবে আমেরিকাতেই। নাহলে গুনতে হবে ২৫ শতাংশ শুল্ক (tariff)! প্রকাশ্যে মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। যার ফলে এবার ভারত থেকে পাততাড়ি গোটানোর সম্ভাবনা টিম কুকের। ফের ট্রাম্পের নীতিতে কর্মহীন হওয়ার পথে ‘বন্ধু’ নরেন্দ্র মোদির (Narendra Modi) দেশের মানুষ।

সমস্ত মার্কিন সংস্থাকে তাদের উৎপাদন কেন্দ্র আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে শুরু করেছিল ট্রাম্প সরকার প্রথম থেকেই। ওয়ালমার্ট-এর (Wallmart) মতো সংস্থাকে শুল্কের ভয় দেখিয়ে দাম কমানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। মোবাইল সংস্থা অ্যাপেল-কেও (Apple) সেরকমই হুশিয়ারি আগে থেকেই দিয়েছিলেন ট্রাম্প। এবার শুল্কের ঘোষণাও করে ফেললেন।

নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে ট্রাম্প স্পষ্ট করে দেন, টিম কুক (Tim Cook) তাঁর অ্যাপেলের (Apple) যে ফোনগুলি আমেরিকাতে বিক্রি করতেন চান তাকে সেগুলি আমেরিকাতেই তৈরি করতে হবে, ভারতে নয় বা অন্য কোথাও নয়। তা না হলে তাঁদের উপর অন্তত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। অর্থাৎ ভারতে অ্যাপেল-এর উৎপাদন বন্ধ করা নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিলেন মার্কিন রাষ্ট্রপতি।

এরকম হুঁশিয়ারি আসবে সন্দেহ করে আগেই অ্যাপেল তাদের উৎপাদনের একটা বড় অংশ বিমানে চাপিয়ে ভারত থেকে আমেরিকা তুলে নিয়ে গিয়েছে। যার ফলে দক্ষিণ ভারতে টাটা (Tata) এবং ফক্সকন (Foxconn) যৌথভাবে অ্যাপেলের ফোন অ্যাসেম্বলের (assemble) যে কাজ করতো তা অনেকটাই থমকে গিয়েছে। কর্মহীন হওয়ার মুখে ভারতের একটা বড় অংশ।

Related articles

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...