Tuesday, April 7, 2026

বোসের বদলে বেলা! রাজভবনে পালাবদল যেন অঞ্জনের গান

Date:

Share post:

দীর্ঘদিন ধরে অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। এবার কী সেই সূত্রে বদল হতে চলেছে বাংলার রাজ্যপাল? তাঁর জায়গায় সুপ্রিমকোর্টের (Supreme Court) সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে বাংলার রাজ্যপাল পদে নিয়ে আসার পরিকল্পনা কেন্দ্রের, তৈরি হয়েছে তেমনই সম্ভাবনা।

সুপ্রিম কোর্ট থেকে অগ্রিম অবসর নিয়েছেন বিচারপতি বেলা এম ত্রিবেদী (Bela M Trivedi)। অবসরগ্রহণের পর তাঁর একটি বিদেশ সফরের কথাও রয়েছে। ফিরে বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন গুজরাতের (Gujarat) এই আইন বিশেষজ্ঞ, তৈরি হয়েছে তেমন সম্ভাবনা। এর আগে তিনি গুজরাটের আইন দফতরের সচিবও ছিলেন, নরেন্দ্র মোদি (Narendra Modi) যখন সেখানকার মুখ্যমন্ত্রী। এরপর গুজরাট হাই কোর্টের বিচারপতি হন। তারপর সুপ্রিম কোর্টের।

সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির মামলার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বেলা এম ত্রিবেদী (Bela M Trivedi)। সম্প্রতি তিনি অবসর গ্রহণ করতে চাইলে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন তাঁকে বিদায় সম্বর্ধনা দিতে চায়নি। পরে প্রধান বিচারপতি বি আর গভাইয়ের নির্দেশে সেই বিদায় সম্বর্ধনা হয়।

তবে এবার সেই বিতর্কিত বিচারপতি কী বাংলার রাজ্যপাল হতে চলেছেন? রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে অসুস্থতার কারণে রাজ্যপাল পদ থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা কেন্দ্রের সরকারের। বাংলার প্রশাসনের সঙ্গে বোসের অম্ল-মধুর সম্পর্কের জন্য, না কি শুধুই অসুস্থতার কারণে বোসকে সরানোর পরিকল্পনা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে ২০২৬ নির্বাচনের আগে যদি সত্যিই বদল হয় বাংলার রাজ্যপাল (Governor), এবং সেই আসনে সময়ের আগে অবসর গ্রহণ করা প্রাক্তন বিচারপতিকে আনা হয়, তবে তা হবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...