Thursday, March 12, 2026

সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা

Date:

Share post:

সন্তোষ জয়ী(Santosh Trophy) বাংলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা(Sunil Chetri)। আগামী ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল(Indian Football Team)। তারই প্রস্তুতি এবার কলকাতায় সারছেন মানোলো মার্কুয়েজের(Manolo Marquez) দল। সেই ম্যাচে নামার আগে কলকাতাতেই একটি প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে মেন ইন ব্লুজ ব্রিগেড। সন্তোষ জয়ী বাংলা(Bengal Football Team) দলের সঙ্গেই সেই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। আগামী ২৬ মে সেন্টার অব এক্সিলেন্সের মাঠেই হবে সেই ম্যাচ।

দীর্ঘদিন পর এবার সন্তোষ ট্রফি(Santosh Trophy) চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। তাও আবার সঞ্জয় সেনের(Sanjoy Sen) হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গ ব্রিগেড। সেই দল থেকেই ইতিমধ্যেই বেশ কয়েকজন ফুটবলার আইএসএল খেলার ডাকও পেয়েছেন। চাকু মান্ডিকে তো সদ্য শেষ হওয়া মরসুমেই সিনিয়র দলে তুলে নিয়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এবার তারাই নামবেন সুনীল ছেত্রী(Sunil Chetri), মনবীর সিং, সুভাশিস বসুদের বিরুদ্ধে।

আগামী ২৬ মে এনসিই-তে বিকেল পাঁচটার সময় সেই ম্যাচে নামবে দুই দল। সেখানেই নিজেদের শক্তি ও দুর্বলতা ভালভাবে দেখে নেবেন ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ। এই মুহূর্তে জোরকদমে কলকাতায় চলছে প্রস্তুতি। দলের সঙ্গেই ইতিমধ্যে যোগ দিয়েছেন জাতীয় শিবিরে। আগামী মাসেই দুটো ম্যাচ খেলবে ভারতীয় দল।

আগামী ৪ জুন ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। এরপরই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ১০ জুন ম্যাচে নামবেন সুনীল ছেত্রীরা। শেষ কয়েকটি ম্যাচে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ভারত। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে সুনীল ছেত্রীকে ফেরাতে হয়েছিল। হংকংয়ের বিরুদ্ধেই এবার ঘুরে দাঁড়াতে চাইছে ভারতীয় ব্রিগেড।

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে নামার আগে ইতিমধ্যে প্রস্তুতিতে নেমে পড়েছে সঞ্জয় সেনের বঙ্গ ব্রিগেডও। মানোলোর সামনে এই তরুণ ফুটবলাররাও যে নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখাতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। বাংলা দলও প্রস্তুতিতে নেমে পড়েছে। অন্যদিকে ভারতীয় দল এখন রক্ষণ এবং মিড ফিল্ডের দিকেই বাড়তি নজর দিচ্ছে। ২৬ মে-র ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

spot_img

Related articles

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...

ইতিহাসে প্রথমবার: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ দিচ্ছে তৃণমূল

দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে 'ইমপিচমেন্ট' বা অভিশংসন প্রস্তাব আনতে চলেছে তৃণমূল...

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...