Saturday, April 4, 2026

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের চক্রান্ত! সর্বস্তরে সতর্কতা বার্তা তৃণমূলের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের অন্দরে সর্বস্তরের জনপ্রতিনিধি, নেতা ও কর্মীদের উদ্দেশ্যে জরুরি সার্কুলার পাঠিয়ে দল সতর্কতা জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি একদল লোক বাড়ি বাড়ি ঘুরে এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থার নামে নানা সামগ্রী যেমন মশলা বা অন্যান্য দ্রব্য বিনামূল্যে বিতরণ করছে।

তবে প্রকৃত উদ্দেশ্য যে শুধুই সমাজসেবা নয়, তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। সার্কুলারে অভিযোগ, এই লোকেরা বিনিময়ে সংগ্রহ করছে ভোটারদের নাম, ফোন নম্বর ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। দলের দাবি, এর পিছনে রয়েছে বড়সড় চক্রান্ত ও ষড়যন্ত্র।

তৃণমূল নির্দেশ দিয়েছে, প্রত্যেক অঞ্চলেই নজরদারি বাড়াতে হবে। বুথ স্তরের কর্মীদের সঙ্গে মিটিং করে তাঁদের সচেতন করতে হবে। এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপেও ঢুকে পড়ছে এইসব কুচক্রী মহল— এমন অভিযোগও করা হয়েছে। দলীয় কর্মীদের পরামর্শ দেওয়া হয়েছে, এমন ঘটনার খবর পেলেই অবিলম্বে থানায় এফআইআর করতে হবে এবং দলের উচ্চস্তরে জানাতে হবে।

আরও পড়ুন – রেল-মেট্রো নিয়ে মিথ্যাচার বিজেপির! সব উদ্যোগই ছিল রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...