Friday, June 26, 2026

বোমা বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল ! বাড়লো সৌধের নিরাপত্তা 

Date:

Share post:

তাজমহলে বোমাতঙ্ক (Bomb threat in Taj Mahal)! ভারতের অন্যতম স্থাপত্য কীর্তি উড়িয়ে দেওয়ার হুমকি ইমেইল আসার পরই বাড়ল সৌধের নিরাপত্তা। পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকালে কর্তৃপক্ষের কাছে বোমা বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়া হবে বলে একটি ইমেইল আসে। কেরালা থেকে ওই মেসেজ করা হয়েছে বলে জানা গেছে। দ্রুত তাজমহলের আশেপাশের এলাকায় তল্লাশি শুরু হয়। নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয় পর্যটকদের। কিন্তু মমতাজের স্মৃতিসৌধ চত্বরে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাহলে কি কেউ মশকরা করেছে নাকি সত্যি সত্যি এই ধরনের কোন পরিকল্পনা করা হচ্ছে, কেন এই ইমেইল পাঠানো হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনা শনিবারের হলেও রবিবার তা প্রকাশিত হয়েছে। পুলিশ জানিয়েছে, তাজমহল চত্বরের একাধিক জায়গায় তল্লাশি চালালেও বোমা বা কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। আধাসেনা ও পুলিশ গোটা এলাকা ঘিরে রেখে প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালায়। আগ্রা সিটির ডেপুটি পুলিশ কমিশনার (Deputy Police Commissioner, Agra City) সোমন কুমার বলেন, তদন্তের জন্য সাইবার সেলে জানানো হয়েছে। পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলের (Taj Mahal) নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি আধা সেনা মোতায়েন করা হয়েছে।

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...