Sunday, April 5, 2026

জমজমাট ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের ফুটবল প্রতিযোগিতা

Date:

Share post:

ররিবার চুঁচুড়ার ধরমপুর অ্যাথলেটিক ক্লাবে(Dharampur Athletic Club) অনুষ্ঠিত হলো ১৬টি দল নিয়ে চলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী(Snehashis Chakraborty)।

ফাইনাল ম্যাচ শুরুর আগে তিনি উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান, ফুল দিয়ে অভ্যর্থনা করেন এবং করমর্দনের মাধ্যমে তাঁদের উৎসাহ দেন। এরপর তিনি পেনাল্টি শুট আউটের মাধ্যমে খেলার শুভ সূচনা করেন।

এই বিশেষ দিনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জি, জনপ্রতিনিধি মৌসুমী বসু চ্যাটার্জি, স্থানীয় জনপ্রতিনিধি রত্না অধিকারী সহ বহু ক্রীড়াবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মন্ত্রী তাঁর বক্তৃতায় ফুটবলের গুরুত্ব নিয়ে বলেন, “ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি পরিশ্রম, শৃঙ্খলা ও সংহতির প্রতীক। বাংলার মাটিতে ফুটবল বহু প্রতিভার জন্ম দিয়েছে এবং হুগলি জেলা তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি বাংলা চলচ্চিত্র ‘ধন্যি মেয়ে’র কথা তুলে ধরে ফুটবলের সাংস্কৃতিক প্রভাবের দিকটিও উজ্জ্বল করেন।

শেষে তিনি চাকরি হারা প্রার্থীদের দুঃখ-কষ্টের কথা স্মরণ করেন সহ মুখ্যমন্ত্রীর প্রতি আশ্বাসরা কারো আহ্বান জানান এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে আলোকপাত করেন। সেইসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করে হুগলির গর্ব, বীর জওয়ান পূর্ণম সাউ-এর অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...