Saturday, April 4, 2026

দলগত সাফল্যের অভাবেই এই ফলাফল: অজিঙ্ক রাহানে

Date:

Share post:

আইপিএলের(IPL) লিগ পর্বের শেষ ম্যাচটা জিতে শেষ করতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। কিন্তু হয়নি। নরাইজার্স হায়দরাবাদের বিরাট রানের পাহাড়ের সামনে থামতেই হয়েছে তাদের। শেষ ম্যাচেও বিশ্রী হার। এরপরই অকপট স্বীকারক্তি নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানের(Ajinkya Rahane)। এবারের আইপিএলের(IPL) মরসুমে দলগতভাবে একেবারেই ভাল পারফরম্যান্স করতে পারেনি তারা। শেষ ম্যাচে হারের পরই অকপট স্বীকারক্তি রাহানের। সেইসঙ্গে তারা যে বেশ কয়কটা সুযোগও কাজে লাগাতে পারেনি সেই কথাও রহানের(Ajinkya Rahane) মুখে স্পষ্ট।

শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১১০ রানে হার। এবারের আইপিএলে শুরুটা জয় দিয়ে করলেও মাঝপথেই ছন্দপতন হয় কলকাতা নাইট রাইডার্সের। আর তাতেই যেন সব শেষ। বিশেষ করে চেন্নাই, লখনউ এবং পঞ্জাব ম্যাচে পয়েন্ট হারানোটাই যে নাইটদের ছিটকে যাওয়ার পিছনে প্রধান কারণ, তা মেনে নিলেন খোদ অজিঙ্ক রাহানেও।

চ্যাম্পিয়ন হওয়ার থেকেও সেইটা ধরে রাখাটা যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাও বলতে দ্বিধা নেই অজিঙ্ক রাহানের। ম্যাচ শেষে রাহানে জানিয়েছেন, “আমাদের সামনে সুযোগ ছিল এবং জয়ের মত মুহূর্তগুলোও তৈরি হয়েছিল। কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পাকিনি। আমি আগেও বলেছি, এখনও বলছি আমরা কখনোই একটা দল হিসাবে খেলতে পারিনি। জয়ের খুব কাছাকাছি এসেও হেরেছি। আর সেগুলোই ফারাক গড়ে দিয়েছে ম্যাচের। বিশেষ করে লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংস ম্যাচ গুলোই আমাদের এমন ফলাফলের প্রধান কারণ”।

ম্যাচ শেষে বাকিদের সকলের প্রশংসা করলেও বারবারই রাহানের মুখে শোনা গেল ব্যর্থতার কথা। বিশেষ করে গতবারের চ্যাম্পিয়ন হওয়ার পর সেটা ধরে রাখার চাপটাই যে তাদের কাছে আরও বেশি ছিল তাও বলতে দ্বিধা করেননি অজিঙ্ক রাহানে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...