Thursday, June 25, 2026

ঝাড়খণ্ডে নিকেশ আরও এক শীর্ষ মাও কমান্ডার, মাথার দাম ছিল ৫ লাখ

Date:

Share post:

মধ্যভারতের বিস্তীর্ণ এলাকায় মাও দমনে একের পর এর সাফল্য নিরাপত্তাবাহিনীর। মাওবাদীদের (Maoist) সাধারণ সম্পাদক বাসব রাজুকে নিকেশের পরে এবার একের পর এক মাও শীর্ষ নেতৃত্ব নিকেশ ও গ্রেফতারিতে সাফল্য। ঝাড়খণ্ডের (Jharkhand) লাতেহার জেলায় পালামৌয়ের (Palamu) জঙ্গলে খতম আরও এক মাওবাদী কমান্ডার। যার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। গ্রেফতার কড়া হয়েছে আরও এক মাওবাদী কমান্ডারকে।

রবিবার রাতে মাওবাদী নিকেশ অভিযান চলে মহুদাড় থানা এলাকায়। দৌনা জঙ্গলে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘ সময় গুলির লড়াই চলার পর মণীশ যাদব নামে এক মাওবাদীর (Maoist) মৃত্যু হয়। যার মাথার দাম ছিল প্রায় ৫ লক্ষ টাকা। পাশাপাশি কুনদান খেড়ওয়াড়া নামে মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে গত ৩ দিনে ঝাড়খণ্ডে নিকেশ হল তিন শীর্ষ মাওবাদী নেতা।

২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছে কেন্দ্র। ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান গতি পেয়েছে। সেই সঙ্গে সোমবারের গ্রেফতারিকেও বড় সাফল্য বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। তার থেকে আরও মাও ডেরার সন্ধান পেতে আশাবাদী বাহিনী।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...