Wednesday, June 24, 2026

শুভমন গিলকে বিশেষ পরামর্শ অনিল কুম্বলের

Date:

Share post:

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে কয়েকজিন আগেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিসিআই(BCCI)। শুভমন গিলকেই(Shubman Gill) বেছে নেওয়া হয়েছে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, আগে থেকেই শুভমন গিলের জন্য সতর্কবানী দিয়ে রাখছেন প্রাক্তন কোচ তথা ক্রিকেটার অনিল কুম্বলে(Anil Kumble)। অধিনায়কের আগে নিজেকে ভাল ব্যাটার হিসাবে শুভমনকে প্রমাণ করতে হবে বলেই মনে করছেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা।

এবারের আইপিএলে শুভমন গিলের(Shubman Gill) নেতৃত্বেই প্লেঅফে পৌঁছেছে গুজরাট টাইটান্স। তাঁর নেতৃত্বে মুগ্ধ হয়েছেন সকলে। এমন পরিস্থিতিতে তাঁকে ভারতীয় টেস্ট দলের অধিনায়কও করা হয়েছে। তার পর থেকেই নানান কথাবার্তাও শুরু হয়েছে। শুভমন গিল পারবেন কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। অনিল কুম্বলে এই সিদ্ধান্তে খুশি হলেও, গিলের চ্যালেঞ্জটা কঠিন বলেই মনে করছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে রোহিত শর্মা, বিরাট কোহলিরা সকলেই নেতৃত্বের পাশাপাশি ব্যাটার হিসাবেও নিজেদের প্রমাণ করেছেন। সেই প্রত্যাশা যে শুভমন গিলকে ঘিরেও থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

প্রথম সিরিজেই যাবেন ইংল্যান্ডে। এর আগে অস্ট্রেলিয়া সফরে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। পুরো সিরিজও খেলতে পারেননি শুভমন গিল। সেই কারণেই কুম্বলের এমন কথা।

তিনি জানিয়েছেন, “নির্বাচকরা শুভমনকে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর পাশে তো তাদেরকে থাকতেই হবে। কারণ তাঁর এখন সমর্থন প্রয়োজন রয়েছে। তবে সবার প্রথমে তাঁকে ব্যাটার হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে। কারণ অস্ট্রেলিয়ায় কিন্তু সবকটা ম্যাচও খেলেননি তিনি”।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...