Wednesday, March 18, 2026

নয়া মাইলস্টোন! মহিলাদের স্বনির্ভরতায় রেকর্ড ঋণ বিতরণ পঞ্চায়েত দফতরের

Date:

Share post:

রাজ্যে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার পথে এক ঐতিহাসিক সাফল্যের নজির গড়ল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যজুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে তুলে দেওয়া হয়েছে রেকর্ড ৩০ হাজার কোটি টাকা ঋণ। এই অর্থে উপকৃত হয়েছেন ১০ লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, যাঁরা রাজ্যের গ্রামীণ জীবিকা মিশনের অংশ।

পঞ্চায়েত দফতরের তথ্য অনুযায়ী, এবারই প্রথম প্রতিটি গোষ্ঠীর গড় ঋণের পরিমাণ ৩ লক্ষ টাকা ছুঁয়েছে। তুলনায় ২০২৩-২৪ সালে গড় ঋণ ছিল ২.৭ লক্ষ এবং ২০২২-২৩ সালে ২.২৯ লক্ষ। ২০১০ সালে এই অঙ্ক ছিল মাত্র ৪৬ হাজার টাকা এবং তখন গোষ্ঠীগুলির মোট ঋণ ছিল ৫৩০ কোটি টাকা। এই অভাবনীয় অগ্রগতি রাজ্য সরকারের বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলাদের স্বনির্ভর করার অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছে প্রশাসন। বর্তমানে ঋণ বিতরণের নিরিখে বাংলা দেশজুড়ে দ্বিতীয়, শুধু অন্ধ্রপ্রদেশের পিছনে।

২০২০-২১ অর্থবর্ষেও রাজ্য সরকার ১১,৯১৩ কোটি টাকার ঋণ দিয়েছিল। বর্তমানে রাজ্যে ২৫টি কৃষি সমবায়কে সহায়তা প্রদান করা হচ্ছে এবং মহিলাদের হাতে কৃষি যন্ত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে ক্লাস্টার ভিত্তিক উদ্যোগ চালু হয়েছে। পাশাপাশি নিয়মিত উদ্যোক্তা প্রশিক্ষণ শিবিরও আয়োজন করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন ‘আনন্দধারা’ আগামী ২০২৫-২৬ অর্থবর্ষে ৩৫ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নিয়েছে। সরকারের নিয়ম অনুযায়ী, কোনও স্বনির্ভর গোষ্ঠী গঠনের সময় ৩০ হাজার টাকা প্রাথমিক অনুদান দেওয়া হয়। ছ’মাস পরে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে ১.৫ লক্ষ টাকা ও পরে আরও ৩ লক্ষ টাকা পর্যন্ত অর্থসাহায্য মিলছে। এই ধারাবাহিক উদ্যোগ গ্রামীণ মহিলাদের জীবিকা, আত্মবিশ্বাস ও অর্থনৈতিক ক্ষমতায়নের শক্তিশালী ভিত গড়ে তুলছে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন – ‘ভুয়ো’ সংস্থার নামে বাঁকুড়ায় বাসিন্দাদের তথ্য সংগ্রহ! ধৃত ৫, ফের সতর্ক করলেন কুণাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...