Monday, April 6, 2026

সিঙ্গাপুরে রাষ্ট্রদূত- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিষেকসহ ভারতের প্রতিনিধিদল

Date:

Share post:

জাপান, দক্ষিণ কোরিয়ার পর এবার সিঙ্গাপুরে (Simgapore) অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek Banerjee) ভারতের সংসদীয় প্রতিনিধিদল। বিদেশের মাটিতে অপারেশন সিন্দুরের কথা জানাতে এবং সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে এবার সিঙ্গাপুরে পৌঁছে সেখানকার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অভিষেকরা। প্রতিনিধি দলের সদস্যরা প্রথমেই সেখানকার ভারতের হাইকমিশনার রাষ্ট্রদূত শিল্পক আম্বুলের (Shilpak Ambule) দেখা করেন। এরপর সিঙ্গাপুরের বিদেশ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সিম আনের (Sim Ann, minister of states for foreign and Home affairs, Singapore) সঙ্গে বৈঠক শুরু হয়।

কেন্দ্রের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের মধ্যে প্রতি দেশেই নিজের বক্তব্যের মাধ্যমে নজর কেড়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জাপানে গিয়ে যেমন পাকিস্তানের মুখোশ খুলেছেন, পাশাপাশি রাসবিহারী বসুর স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণ নিয়ে সরব হতে দেখা গেছে তাঁকে। দক্ষিণ কোরিয়ায় গিয়ে আবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন, অবিচল অবস্থানের কথা তুলে ধরেছেন তিনি। সন্ত্রাসবাদের মদতদাতাদের রুখতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বানও জানিয়েছেন বাংলার সাংসদ।

এরপর মঙ্গলবার সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা এবং থিংক ট্যাংকের সদস্যদের সঙ্গে বৈঠকে ভারতের প্রতিনিধি দল। এখানেও পহেলগামেরর জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিন্দুর এবং সন্ত্রাস দমন নীতির কথাই তুলে ধরা হয়েছে বলে খবর।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...