Tuesday, April 7, 2026

‘গর্ধশিক্ষিত’ বিজেপি! কৃতীদের অসম্মান ও কুৎসা

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াইয়ে না পেরে কুৎসা ও অপপ্রচারের সহজ রাস্তায় শুরু হল বিজেপির পথচলা। আর তা করতে করতে নিজেরা নিজেদের যে কখন গর্ধশিক্ষিত বলে প্রমাণ করে ফেলেছে তা বিজেপির নেতা-নেত্রীরা টেরও পায়নি।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলে, প্রশাসনে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে জায়গা করে দিয়েছেন। যা ভূ-ভারতে অন্য কোনও দল করে দেখাতে পারেনি। ক্রিকেটার থেকে গায়ক, সমাজসেবক থেকে অভিনেতা, ফুটবলার থেকে স্বনামধন্য শিল্পী, শিক্ষক, অধ্যাপক, চিন্তাবিদ, ব্যুরোক্র্যাট— কে নেই সেখানে! এমনকী মহিলাদের সামনের সারিতে আনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দেশে বাকি রাজনৈতিক দলগুলির কাছে পথপ্রদর্শক। এই অবস্থায় বিজেপি ইউসুফ পাঠানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার, কীর্তি আজাদের মতো বিশ্বকাপজয়ী ক্রিকেটার, শত্রুঘ্ন সিনহার মতো জাতীয় স্তরের জনপ্রিয় অভিনেতা, সুস্মিতা দেবের মতো সমাজকর্মীদের নিয়ে নজিরবিহীন কুৎসা চালিয়ে যাচ্ছে। এঁদের ক্রমাগত বহিরাগত বলে আসলে নিজেরা যে ‘গর্ধশিক্ষিত’ সেটাই প্রমাণ করছে।

নিয়ম অনুযায়ী, রাজ্যসভা এবং লোকসভায় যে-কেউ দেশের যে-কোনও প্রান্ত থেকেই দাঁড়াতে পারেন। নরেন্দ্র মোদি গুজরাতের লোক হয়েও বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে লড়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অসম থেকে রাজ্যসভায় গিয়েছিলেন। এরকম ভূরি ভূরি উদাহরণ রয়েছে আমাদের দেশে। যদি এঁরা বহিরাগত না হয়ে থাকেন তবে, কোন অঙ্কে ইউসুফ পাঠান, কীর্তি আজাদেরা বাংলা থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে বহিরাগত হবেন? সুস্মিতা দেব বাংলা থেকে রাজ্যসভায় গিয়েছেন। তার মানে তিনিও বহিরাগত? কারণ তিনি অসমের বাসিন্দা। এই ধরনের হাস্যকর এবং ছেঁদো যুক্তি এবং সংবিধান ও রাজনীতির অ-আ-ক-খ না জেনে নির্লজ্জ বেহায়ার মতো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করা ছাড়া বিজেপির আর কিই বা করার আছে! কারণ একমাত্র বাংলাতেই তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি পরপর নির্বাচন হেরেই চলেছে। সমস্ত রকম হুংকার-এজেন্সি রাজনীতি-কেন্দ্রীয় বঞ্চনা সবকিছু সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এবং তৃণমূল কংগ্রেসের বিকল্প হয়ে উঠতে পারেনি বিজেপি। অদূর ভবিষ্যতেও পারবে না। কারণ এই ‘গর্ধশিক্ষিত’রা যতই কুৎসা করুক না কেন বাংলা তাদের ঘরের মেয়েকেই চায়। আর বাংলার সিগন্যাল সবসময় ‘গ্রিন’ ছিল, ২০২৬-এও তাই থাকবে।

আরও পড়ুন – সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়ে বিশ্বকে সহযোগিতার আহ্বান অভিষেকদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...