Thursday, June 25, 2026

আঞ্চেলোত্তি দায়িত্ব নেওয়ার পরই ব্রাজিল শিবিরে নেই নেমার

Date:

Share post:

ব্রাজিলের(Brazil) দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত কার্লো আঞ্চেলোত্তির(Carlo Ancelotti)। ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ দিলেন নেমারকে(Neymar)। আর তাতেই হতবাক বিশ্ব ফুটবলের বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে কী ব্রাজিলের এবার শেষ হতে চলেছে নেমার অধ্যায়। ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিরুদ্ধে ব্রাজিলের প্রাথমিক দলেই সুযোগ পেলেন নেমার(Neymar)। আঞ্চেলোত্তির হাত ধরে বিশ্ব ফুটবলের নিজেদের হৃত গৌরব ফিরিয়ে আনতে চায় ব্রাজিল। সেই কাজের শুরুতেই আঞ্চেলোত্তির(Carlo Ancelotti) দল থেকে বাদ পড়লেন নেমার।

তবে কী আর সেলেকাওদের জার্সিতে দেখা যাবে না একসময়ের ওয়ান্ডার কিডকে। না ব্যাপারটা কিন্তু তেমন নয়। নেমারকে(Neymar) প্রাথমিক দলে না রাখার পিছনে কী কারণ সেটাও স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন ব্রাজিলের এই নতুন ইতালিয়ান কোচ। একইসঙ্গে নেমার যে আঞ্চেলোত্তির(Carlo Ancelotti) পরিকল্পনাতেও রয়েছেন সেই কথাও বেশ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন এই তারকা কোচ।

এই মুহূর্তে যোগ্যতা অর্জন পর্বের মঞ্চে চার নম্বরে রয়েছে ব্রাজিল। সেখান থেকেই দলকে টেনে তোলার লক্ষ্যে এবার এসেছেন আঞ্চেলোত্তি। সেখানেই তাঁর দেল নেই নেমার। তাঁর সঙ্গে কথা বলেই যে আঞ্চেলোত্তি এমন সিদ্ধান্ত নিয়েছেন তাও পরিস্কার করে দিয়েছেন ব্রাজিলের নতুন কোচ। নেমার স্যান্টোজে ফিরলেও, হাঁটুর চোটের কারণে বেশ কয়েকদিনের জন্য মাঠের বাইরে ছিলেন। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে নামেননি। তাঁর পরিস্থিতির কথা বিচার করেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন আঞ্চেলোত্তি।

নেমারের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন কার্লো। তাঁর এই প্রস্তাবে যে নেমার রাজি, তাও জানিয়ে দিয়েছেন আঞ্চেলোত্তি। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাতে রয়েছেন নেমার। তবে শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। বিশ্ব ফুটবল মহলে কিন্তু একটা গুঞ্জন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...