Saturday, April 4, 2026

রাজ্যসভার ৮ আসনে নির্বাচন, দিন ঘোষণা কমিশনের

Date:

Share post:

দুই রাজ্যের রাজ্যসভার আট আসনে নির্বাচনের দিন ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন (ECI)। এর মধ্যে রয়েছে অসমের (Assam) দুটি আসন ও তামিলনাড়ুর (Tamilnadu) ৬টি আসন। এই আট সাংসদদের মেয়াদ আগামী জুন ও জুলাই মাসে শেষ হচ্ছে। এই আসনগুলির নির্বাচন একসঙ্গে জুন মাসেই হবে বলে ঘোষণা নির্বাচন কমিশনের।

অসমের দুই সাংসদ মিশন রঞ্জন দাস ও বীরেন্দ্র প্রসাদ বৈশ্যর মেয়াদ শেষ হচ্ছে জুন মাসে। অন্যদিকে তামিলনাড়ুর সাংসদ অম্বুমানি রামাডোস, এম সন্মুগম, এন চন্দ্রশেঘরন, মহম্মদ আবদুল্লা, পি উইলসন ও ভালকোর মেয়াদ শেষ হচ্ছে জুলাই মাসে।

আট আসনেই নির্বাচন (election) হবে ১৯ জুন। তার বিজ্ঞপ্তি ২ জুন প্রকাশ করবে কমিশন (ECI)। ৯ জুনের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। ২৩ জুনের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...