Saturday, April 4, 2026

৪ ঘণ্টার মধ্যেই অভিনেতার হারানিধি ফেরাল বিধাননগর পুলিশ! ধন্যবাদ যুধাজিতের!

Date:

Share post:

পর্দার দুর্ধর্ষ ভিলেন। ধন্যবাদ জানালেন পুলিশকে (Police)। না কোনও ফিল্ম বা ওয়েব সিরিজের স্ক্রিপ্ট নয়। কঠিন বাস্তব। অনলাইন ক্যাবে ফেলে আসা হিরের আংটি ও মানিব্যাগ ৪ ঘণ্টার মধ্যেই ফেরাল বিধাননগর পুলিশ (Bidhannagar Police)। ধন্যবাদ জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা যুধাজিত সরকার (Judhajit Sarkar)।

২০ মে রাতে যুধাজিত শুটিং সেরে ফেরার সময় তাঁর মানিব্যাগ ও আংটি অ্যাব ক্যাবে (Cab) ফেলে চলে আসেন। পোস্টে অভিনেতা জানান, বাটানগরে একটি শুটিং শেষ করে তিনি ও তাঁর তিন সহ-শিল্পী বাড়ি ফেরার সময় জন্য ক্যাব বুক করেন। শরীর ক্লান্ত থাকার ফলে গাড়িতেই ঘুমিয়ে পড়েন তাঁরা। বাড়িতে ফিরে ব্যাগ খুলতেই দেখেন মানিব্যাগ নেই। তৎক্ষণাৎ বুঝতে পারেন ক্যাবেই ফেলে এসেছেন তিনি। ফোন করলে মানিব্যাগের কথা অস্বীকার করেন চালক এবং আচরণ সন্দেহজনক মনে করেন অভিনেতা। যুধাজিতের খেয়াল হয় শুটিংয়ের সময় নিজের হিরের আংটিটিও খুলে মানি ব্যাগে রাখেন তিনি।
আরও খবরসব দফতরের কাছে DA প্রাপক কর্মী ও অবসরপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা চাইল অর্থ দফতর

ঘটনা জানিয়ে লেক টাউন থানায় জেনারেল ডায়েরি করেন যুধাজিত (Judhajit Sarkar)। মামলার দায়িত্বে ছিলেন সাব-ইনস্পেক্টর প্রিয়াঙ্কা ঘোষ। যুধাজিতের কথায়, “আমি ভাবতেও পারিনি আমি আমার মানিব্যাগ বা হিরের আংটি ফিরে পাব। তবে এসআই ঘোষ মাত্র চার ঘণ্টার মধ্যে ফোন করে জানান, সব কিছু উদ্ধার হয়েছে!” এই দ্রুত ও সফল তদন্তের জন্য অভিনেতা কৃতজ্ঞতা জানান বিধাননগর সিটি পুলিশের প্রতি। বিধান নগর পুলিশ ও  গোটা তদন্তকারী দলকে ধন্যবাদ জানান পর্দায় ভিলেন।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...