Thursday, April 9, 2026

ইংল্যান্ডের বাজবল ক্রিকেটই আত্মবিশ্বাস যোগাচ্ছে বুমরাকে

Date:

Share post:

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল(India Test Team)। এই সিরিজ দিয়েই আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। সেখানেই ইংল্যান্ডের পিচ, পরিবেশ থেকে এখন অন্যতম চর্চার বিষয় হল বাজবল(Bazball) ক্রিকেট। টেস্টে অতি আক্রমণাত্মক ব্যাটিংই এখন ইংল্যান্ডের স্পেশ্যালিটি। তবে ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) কিন্তু ইংল্যান্ডের বাজবল(Bazball) ক্রিকেট নিয়ে একেবারেই চিন্তিত নন।

বরং ইংল্যান্ডের এই নতুন ধরনের টেস্ট ক্রিকেটটা নাকি পুরোপুরি এখনও বুঝতেই পারেনন না বুমরাহ(Jasprit Bumrah)। যদিও এই ধরণের ক্রিকেটে যে ভারতীয় পেসাররা খানিকটা হলেও সুবিধাই পাবেন তা বুমরার কথাতেই স্পষ্ট। জসপ্রীত বুমরার(Jasprit Bumrah) মতে এই ধরণের ক্রিকেট খেলাটা প্রতিপক্ষ বোলারদেরই বরং বেশি সুবিধা করে দেয়। সরাসরি না বললেও, বুমরাহ যে ইংল্যান্ডের বাজবল(Bazball) ক্রিকেটের সম্পূর্ণ সুবিধা তুলতে প্রস্তুত রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

জসপ্রীত বুমরাহ মাইকেল ক্লার্কের একটি অনুষ্ঠানে গিয়ে জানিয়েছেন, এই মুহূর্তে ইংল্যান্ড যে নতুন ধরণের টেস্ট খেলছে তা কিন্তু আমার কাছে বেশ আকর্ষণীয়। তবে সেই পদ্ধতিটা কিন্তু আমি আবার পুরোপুরি বুঝতেও পারি না। তবে কোনও ব্যাটিং লাইনআপ যদি অতি আক্রমণাত্মক ক্রিকেট খেলে সেই সময় আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। কারণ রান যেমন হবে, তেমন যখন চখন সে আউটও হয়ে ফিরে যাবে।

ইংল্যান্ড বনাম ভারত টেস্ট ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিরাট, রোহিত হীন এই প্রথম টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। অধিনায়ক আবার শুভমন গিল। জসপ্রীত বুমরাহ এই মুহূর্তে দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। ব্রিটিশদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা এবার গৌতম গম্ভীর সহ গোটা ভারতীয় দলের। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...