Monday, June 8, 2026

মনোনয়ন জমা দিয়ে নারীর ক্ষমতায়নের জন্য দলনেত্রীকে ধন্যবাদ আলিফার

Date:

Share post:

মনোনয়ন জমা দিয়ে নারীর ক্ষমতায়নের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানালেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল (TMC) প্রার্থী আলিফা আহমেদ (Alifa Ahamed)। শুক্রবার, দলের কর্মী সমর্থকদের দিয়ে মনোনয়ন জমা দিতে যান তিনি। তাঁকে ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ গত ফেব্রুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। নির্বাচন কমিশন ১৯ জুন কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনের কথা ঘোষণা করে। এর পরেই কালীগঞ্জ বিধানসভা আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের বড় মেয়ে আলিফা আহমেদের নাম ঘোষণা করে। এদিন ছিল তৃণমূলের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন।

নাসিরুদ্দিন আহমেদ ওরফে লাল সাহেবের পলাশীর মীরা বাজারের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে কালীগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল প্রার্থী আলিফা। তৃণমূল কর্মী-সমর্থকদের আবির খেলা, বাজনা ফাটানো দেখে তৃণমূল নেতৃত্ব উৎফুল্ল হয়ে বলেন, এতো নির্বাচন হওয়ার আগেই তৃণমূল প্রার্থী মানুষের আবেগে জিতে গিয়েছেন।
আরও খবরজাকার্তায় গান্ধী মূর্তিতে শ্রদ্ধা অভিষেকের, PBNU চেয়ারম্যানকে বাংলায় আমন্ত্রণ

মনোনয়ন জমা দেওয়ার পরে তৃণমূল প্রার্থী আলিফা (Alifa Ahamed) সাংবাদিকদের জানান, কর্মীদের এই আবেগে উচ্ছ্বাস দেখে তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী। জেতার পরে আগে তিনি বাবার অসমাপ্ত কাজগুলিই আগে সম্পূর্ণ করবেন। তাঁর কথায়, তৃণমূল যেভাবে নারী ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে তাতে তিনি আপ্লুত। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছেন। এর জন্য তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানান আলিফা।

Related articles

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...