Monday, April 6, 2026

বাংলায় আয়ুষ্মান চাপানোর চেষ্টা মোদির, যোগীরাজ্যে মোবাইলের আলোয় সন্তান প্রসব!

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য নীতির ঢাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলায় এসে বাজিয়ে গিয়েছেন। অথচ বিজেপির ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশেই (Uttarpradesh) হাসপাতালে আলোর অভাবে মোবাইলের ফ্লাশ লাইটে (flash light) সন্তানের জন্ম দিতে বাধ্য হচ্ছেন মহিলারা। একজন নয়, চার জন প্রসূতির ফ্লাশ লাইটের আলো সন্তান প্রসবের ঘটনায় তীব্র সমালোচনা বাংলা শাসক দল তৃণমূলের।

উত্তর প্রদেশের বালিয়া (Ballia) জেলার বেরুয়ারবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মোবাইলের ফ্লাশ লাইটে সন্তান জন্ম দেওয়ার ঘটনায় মুখ পুড়েছে যোগী প্রশাসনের। বেরুয়ারবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরেই এই ধরনের অব্যবস্থা চলে আসছে বলে দাবি স্থানীয়দের। হাসপাতাল থেকে ১২ কিলোমিটার দূরে ট্রান্সফরমারে সমস্যা হওয়ায় হাসপাতালে বিদ্যুৎ নেই। বিকল্প হিসাবে রয়েছে সৌর চালিত বিদ্যুৎ (solar electricity)। তবে সেটিও বিকল। ফলে গত কয়েকদিন ধরেই হাসপাতালে আসা প্রসূতিদের সন্তানের জন্ম দিতে হচ্ছে মোবাইলের ফ্লাশ লাইটের (flash light) ভরসায়।

সম্প্রতি এই বালিয়াতেই (Ballia) সামনে এসেছে আরও একটি মর্মান্তিক ঘটনা, যেখানে প্রসূতি হাসপাতালে গেটেই সন্তান প্রসব করেছেন। যার জেরে তদন্তের সাপেক্ষে চার স্বাস্থ্যকর্মীকে বদলিও করতে হয়েছে যোগী সরকারকে।

যে নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলায় আয়ুষ্মান প্রকল্প লাগু হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবার বালিয়ার ঘটনার উল্লেখ করে সেই মোদিকেই বিধল্য রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি, এই বিজেপিই আবার বাংলার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলে! ‘আয়ুষ্মান ভারত’-এর মিথ্যা বাহবা না দিয়ে, একটু নিজেদের রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিক বিজেপি।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...