Friday, April 3, 2026

কালীগঞ্জ উপনির্বাচনে প্রচারে ঝড় তুলল তৃণমূল 

Date:

Share post:

মনোনয়ন পর্ব সেরে প্রচারে নেমে পড়েছেন প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লালসাহেবের কন্যা আলিফা আহমেদ। কালীগঞ্জ বিধানসভার প্রতিটি অঞ্চল চষে বেড়াচ্ছেন তিনি। লক্ষ্য, ভোটের ব্যবধান যতটা সম্ভব বাড়ানো। তাঁর প্রচারে স্পষ্ট বার্তা, কংগ্রেসকে ভোট মানেই বিজেপিকে পরোক্ষভাবে শক্তি জোগানো।

আলিফার দাবি, “দেশজুড়ে একমাত্র তৃণমূল কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়েছে। কংগ্রেস সে সুযোগ পেয়েও বারবার ব্যর্থ হয়েছে। এমনকি অনেক জায়গায় কংগ্রেসের উপস্থিতিই বিজেপিকে সুবিধা দিয়েছে।”

কালীগঞ্জ বরাবরই তৃণমূলের ঘাঁটি। প্রয়াত লালসাহেবের জনপ্রিয়তা এখনও মানুষের মনে অটুট। সেই আবেগ এবং রাজনৈতিক পরিমণ্ডলে আলিফা আহমেদ হয়ে উঠেছেন নতুন মুখ, যাঁর উপর আস্থা রেখেছে দলীয় শীর্ষ নেতৃত্ব। কর্পোরেট দুনিয়া থেকে রাজনীতিতে আসা আলিফা মহুয়া মৈত্রর ছায়ায় অনুপ্রাণিত, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে তাঁর তৎপরতায় ও জনসংযোগে।

শনিবার আলিফা দেবগ্রামের হাটগাছা অঞ্চলে সকালবেলায় প্রচার সারেন। সঙ্গে ছিলেন কালীগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত মজুমদার, অঞ্চল সভাপতি জাকির হোসেন, নদিয়া জেলা পরিষদের সদস্য সাইদুল্লাহ শেখ-সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। বিকেল ও সন্ধ্যায় তিনি বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তুলে ধরেন দলীয় বার্তা ও নিজের অবস্থান।

দলের কর্মীরা বলছেন, প্রচারে অভূতপূর্ব সাড়া মিলছে। ১৯ জুনের উপনির্বাচনে ভোটগ্রহণ এবং ২৩ জুনের ফলপ্রকাশ— এই দুই দিনই কালীগঞ্জের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর এখনই আভাস মিলছে, তৃণমূল কংগ্রেস ফের বিজয়ীর হাসি হাসতে চলেছে।

আরও পড়ুন – অন্ধকারে দাঁতালের হামলা! নবজাতকসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...