Saturday, April 4, 2026

যোগীরাজ্যে বিজেপি নেত্রীর ছেলের যৌনকেচ্ছা! ভাইরাল ১৩০টি ভিডিও

Date:

Share post:

উত্তরপ্রদেশের মৈনপুরীতে বিজেপি নেত্রীর পুত্রকে ঘিরে চাঞ্চল্যকর কাণ্ড। একদিকে একের পর এক ঘনিষ্ঠ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, অন্যদিকে বিজেপি নেত্রীর পুত্রবধূর গুরুতর অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি।

উত্তরপ্রদেশের বিজেপি নেত্রীর ছেলের কুকীর্তির তীব্র নিন্দা করেছে তৃণমূল। যোগীরাজ্যের মৈনপুরীতে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী সীমা গুপ্তার ছেলে শুভম গুপ্তার বান্ধবীদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ১৩০টিরও বেশি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই বিজেপি নেত্রীর পুত্রবধূও।

বধূর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁকে শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। তাঁর দাবি, স্বামী, শাশুড়ি এবং শ্বশুর মিলে যৌতুকের জন্য নিয়মিত চাপ দিতেন। খাওয়ার মতো যথাযথ খাবারও দিতেন না। এরই মধ্যে স্বামীর প্রেমিকার সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ১৩০টিরও বেশি ভিডিও তাঁকে জোর করে দেখানো হয়, যা থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

বধূর আরও দাবি, অতীতে থানায় অভিযোগ জানানো হলেও, বিজেপি নেত্রীর প্রভাব খাটিয়ে পুলিশি পদক্ষেপ বন্ধ করে দেওয়া হয়। অবশেষে শুক্রবার সকালে তিনি ফের থানায় মামলা দায়ের করেন, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে।

অন্যদিকে, ওই ভিডিওয় দেখা প্রেমিকা পাল্টা অভিযোগ তুলেছেন পুত্রবধূর বিরুদ্ধে। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে তাঁর ব্যক্তিগত ভিডিও ফাঁস করে তাঁকে সামাজিকভাবে অপদস্থ করা হয়েছে। ভিডিও ভাইরালের আগে তাঁকে ব্ল্যাকমেল করে টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ। বিকেলে ওই প্রেমিকা থানায় মামলা দায়ের করেন অশ্লীল ভিডিও ফাঁস এবং হুমকির অভিযোগে। এই ঘটনার পর বিজেপি নেতার পরিবার নিয়ে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। এখনও পর্যন্ত বিজেপির তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন – আপনি ব্যর্থ, পদত্যাগ করুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ চন্দ্রিমাদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...