Monday, April 6, 2026

স্বস্তি নেই ষষ্ঠীতেও, উর্ধ্বমুখী তাপমাত্রায় গলদঘর্ম দশা জামাইদের

Date:

Share post:

জ্যৈষ্ঠের মধ্যে লগ্নে নিম্নচাপের ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে চলতি সপ্তাহে বেশ কয়েকবার তাপমাত্রার পারদ নিম্নগামী হয়েছিল বটে, কিন্তু উত্তরবঙ্গে বর্ষা (Monsoon in North Bengal) প্রবেশ করতে না করতেই , দক্ষিণবঙ্গে ফিরেছে চেনা অস্বস্তিকর গরম। রবিবাসরীয় সকালে তাই গলদধর্ম অবস্থা জামাইদের। জৈষ্ঠের ষষ্ঠীতে স্বস্তি উধাও দক্ষিণবঙ্গবাসীর। আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়েই ঘেমেনেয়ে একাকার হয়ে শ্বশুরবাড়ির পথে রওনা বাংলার জামাইদের। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, আজ ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা প্রায় নেই বরং তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে তাপমাত্রা।

জামাইষষ্ঠীর (Jamaishasthi ) সঙ্গে বৃষ্টির সম্পর্কটা কখনই খুব একটা মধুর ছিল না। তবুও চলতি বছরে অনেকেই আশা করেছিলেন বর্ষা তাড়াতাড়ি চলে আসায় হয়তো এবারের ছবিটা একটু ব্যতিক্রমী হলেও হতে পারে। কিন্তু ভাবনা আর বাস্তবের যে বিস্তার খারাপ তা বুঝিয়ে দিল রবিবাসরীয় সকালের আবহাওয়া। দশদিন আগেই বর্ষা ঢুকেছিল উত্তরবঙ্গে। হাওয়া অফিসের (Weather Department) আপডেট বলছে, ২৯ মে পর্যন্ত এগিয়ে আপাতত থমকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর উত্তরাংশ। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় দার্জিলিং-সহ উত্তরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কিন্তু দক্ষিণে সম্পূর্ণ বিপরীত ছবি। গরম ও শুষ্ক আবহাওয়া সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। স্থানীয়ভাবে দু চার জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কিন্তু তাতে গরম কমবে না। অগত্যা গরমে হাঁসফাঁস করতে করতেই ষষ্ঠীর ভোজ খেতে হবে জামাইদের।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...