Monday, April 6, 2026

তপনে হাড়হিম হত্যা! অপহরণ-খুনের পরে যুবকের দেহ গাঁথা দেওয়ালে

Date:

Share post:

হাড়হিম হত্যা! খুন করে দেওয়ালে মৃতদেহ গেঁথে করে দেওয়া হল প্লাস্টার। ঘটনা দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তপনে। মৃত যুবক সাদ্দাম নাদাব (Saddam Nadab) (৩১) পেশায় ঠিকাদার। মালদহের পুখুরিয়া থানার কোকলামারি নাদাপপাড়ার বাসিন্দা।

কর্মসূত্রে সাদ্দাম মালদহের (Maldah) এক দূর সম্পর্কের কাকার বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৮ মে রহস্যজনকভাবে নিখোঁজ হন সাদ্দাম (Saddam Nadab)। পরিবারের তরফে প্রথমে ২০ মে ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি এবং পরে ২৩ মে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করে। সাদ্দাম যে কাকার বাড়িতে ভাড়া থাকতেন, সন্দেহের তালিকায় উঠে আসে সেই দূরসম্পর্কের কাকিমা মৌমিতা নাদাবের নাম।

পুলিশি জেরায় মৌমিতা জানান, তিনি সাদ্দামকে খুন করেছেন। তারপর সাদ্দামের দেহ নিয়ে যাওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকার পৈত্রিক বাড়িতে এবং প্রমাণ লোপাটের জন্য দেহ গেঁথে দেন নির্মীয়মাণ দেওয়ালের ভিতরে। এরপর তার উপরে প্লাস্টার করে দেওয়া হয়, যাতে কেউ সন্দেহ না করে। পুলিশের তৎপরতায় সেখান থেকে উদ্ধার হয় দেহ।

তবে ঠিক কী কারণে এই নৃশংস খুন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, এর পিছনে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ রয়েছে। আরও কে কে এই ঘটনায় জড়িত, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই নারকীয় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...