Thursday, June 25, 2026

২৫ জুন থেকে শুরু হচ্ছে CFL প্রিমিয়ার

Date:

Share post:

আগামী ২৫ জুন থেকে শুরু হচ্ছে এবারের সিএফএল(CFL)। বেশ কয়েকদিন আগেই কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে। একই গ্রুপে এবার পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal) ও মোহনবাগান(Mohunbagan)। এবার প্রতিযোগিতা শুরুর দিনও ঠিক করে ফেলল রাজ্য ফুটবল সংস্থা। আগামী ২৫ জুন থেকেই শুরু হতে চলেছে নতুন মরসুমের সিএফএল(CFL)। যদিও পুরোপুরি সূচী এখনও পর্যন্ত জানানো হয়নি। ডার্বি কবে হবে তা নিয়েই এখন চলছে জল্পনা।

বিতর্কের মাঝেই এবাররের সিএফএল(CFL) প্রিমিয়ারের গ্রুপ বিন্যাস করেছে আইএফএ(IFA)। সেখানেই এবার এক গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল এবং মোহবনবাগান। যদিও আইএফএ-র এই গ্রুপ বিন্যাস নিয়েও জোরকদমে চলছে বিতর্ক। কারণ এখনও পর্যন্ত গত মরসুমের চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারেনি আইএফএ। তার মাঝেই নতুন মরসুমের গ্রুপ বিন্যাস নিয়ে নানান সমালোচনা চলছেই।

এরই মাঝে অবশ্য নতুন মরসুমে সিএফএল প্রিমিয়ারের দিন কার্যত ঠিক করে ফেলেছে আইএফএ। এই মাসেরই আগামী ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে এবারের সিএফএল প্রিমিয়ার। যদিও সূচী এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। কয়েকদিনের মধ্যেই ঘোষণা করে দেওয়া হবে সেই সূচীও। এই মুহূর্তে ডার্বির দিকেই যে সকলের নজর তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...