Friday, June 26, 2026

বাংলাকে গর্বিত করার জন্য JEE অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে সেরা দেবদত্তাকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

JEE অ্যাডভান্সড ২০২৫-এ বাংলাকে সম্মানিত করেছেন কাটোয়ার দেবদত্তা মাঝি (Debdatta Majhi)। এই খবর সামনে আসার পরেই তাঁকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে তিনি জানান, বাংলাকে আবারও গর্বিত করার জন্য অভিনন্দন।

২ বছর আগে মাধ্যমিকে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে শিরোনামে উঠে আসেন কাটোয়ার দেবদত্তা মাঝি (Debdatta Majhi)। এবার সর্বভারতীয় জয়েন্টে (অ্যাডভান্স) মেয়েদের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন তিনি। সোমবার সর্বভারতীয় জয়েন্টের (অ্যাডভান্স) ফল প্রকাশিত হয়েছে। ৩১২ পেয়ে মেয়েদের মধ্যে প্রথমস্থান অধিকার করেছেন দেবদত্তা। সর্বভারতীয় স্তরে কমন র্যা ঙ্ক লিস্টে ১৬ নম্বরে স্থানে রয়েছেন তিনি।

এর পরেই নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, “বাংলাকে আবার গর্বিত করার জন্য বর্ধমানের দেবদত্তা মাঝিকে অভিনন্দন।
আজকের JEE অ্যাডভান্সড ২০২৫ পরীক্ষার ফলাফল দেখা গেল তুমি সারা দেশের মেয়েদের মধ্যে শীর্ষে এবং IIT খড়গপুর জোনের সর্বোচ্চ স্থান অধিকারী। তুমি এর আগে আমাদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করেছিলে। এবং এখন তুমি ভারতের শীর্ষস্থানীয় মেয়ে!
তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এবং তোমার বাবা-মা এবং শিক্ষকদেরও অভিনন্দন!”

আরও খবরফের সেরা দেবদত্তা: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে পরে JEE অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে প্রথম

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...