Thursday, April 9, 2026

বাকস্বাধীনতায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না: শর্মিষ্ঠার জামিনের আর্জি খারিজ করে জানাল হাই কোর্ট

Date:

Share post:

‘অপারেশন সিন্দুর’ নিয়ে করা এক বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার হন স্যোশাল ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলি (Sharmistha Panoli)। এই গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন শর্মিষ্ঠা। মঙ্গলবার, শুনানিতে আদালত জামিনের আর্জি খারিজ করে আদালত জানিয়েছে, “বাকস্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না।” তবে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তাঁর বিরুদ্ধে নতুন কোনও এফআইআর দায়ের করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

পুলিশ সূত্রের খবর, শর্মিষ্ঠা পানোলি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘অপারেশন সিন্দুর’ নিয়ে একটি পোস্ট করেন। যেখানে তিনি বলিউড তারকাদের এই বিষয়ে চুপ থাকার জন্য আক্রমণ করেন এবং এক ধর্মীয় সম্প্রদায়কে উদ্দেশ করে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। কলকাতা পুলিশের গার্ডেনরিচ থানায় তাঁর বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয়। গত শুক্রবার রাতে গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের একটি বিশেষ দল। এরপর তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ১২ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

যদিও শর্মিষ্ঠার দাবি, তিনি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাননি। এই গ্রেফতারির বিরুদ্ধে দ্রুত কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন শর্মিষ্ঠা। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের এজলাসে হয় মামলার শুনানি। আদালত আপাতত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেনি। বিচারপতি জানিয়েছেন—”বাকস্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অধিকার পাওয়া যায় না।” তবে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তাঁর বিরুদ্ধে নতুন কোনও এফআইআর দায়ের করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিনি আরও জানান, ৫ জুন মামলার পরবর্তী শুনানিতে কেস ডায়রি আদালতে জমা দিতে হবে। বিতর্কের পর শর্মিষ্ঠা পোস্টটি ডিলিটও করে দেন। তবে তার আগেই সেটি ভাইরাল হয়ে যায় এবং পুলিশের নজরে আসে।
আরও খবরকেন্দ্রের ছাড়পত্র মেলেনি, আদানি গোষ্ঠীর সঙ্গে তাজপুরে বন্দর তৈরির চুক্তি বাতিল

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...