Friday, February 6, 2026

চ্যাম্পিয়ন RCB, আনন্দে বাধ মানল না বিরাটের চোখের জল

Date:

Share post:

দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে বৃত্তটা সম্পূর্ণ হল। আইপিএল(IPL) চ্যাম্পিয়ন বিরাট কোহলি(Virat Kohli)। পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। জয়ের উচ্ছ্বাসে চোখের জলও এদিন বাধ মানল না বিরাটের(Virat Kohli)। হবে নাই বা কেন, দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হল বলে কথা। মরসুমের শুরু থেকেই এবার দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলিরা। বোলিং থেকে ব্যাটিং দুই জায়গাতেই নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছিল তারা। তখন থেকেই ফেভারিটের তকমা উঠেছিল। ফাইনালে শ্রেয়স(Shreyas Iyer) আইয়াররা  কঠিন প্রতিপক্ষ হলে দিনটা ছিল কোহলিদেরই। সমস্ত হিসাব নিকাশকে দূরে ঠেলে ১৮ বর্ষেই আইপিএলের নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। স্বপ্ন সত্যি হল বিরাট কোহলিরও।

ম্যাচ শেষ হতে আর তখন কয়েক বল বাকি। গ্যালারীতে শুরু আরসিবি আরসিবি চিতকার। সেইসঙ্গে অবশ্যই কোহলির নাম। একটা একটা করে বল হচ্ছে আর বিরাট কোহলির শরীরি ভাষাটাও বদলে যাচ্ছে। চোখের জল আর ধরে রাখতে পারলেন না। স্কৃণে একদিকে দেখাচ্ছে অনুস্কা শর্মাকে। আর বিরাট! মাঠে বিরাটের(Virat Kohli) চোখে তখন আনন্দাশ্রু। অবশেষে আইপিএলের ট্রফিটা এবার হাতে নিতে পারবেন তিনি। আহমেদাবাদ স্টেডিয়ামে শেষ মুহূর্তের চিত্রটাই যেন এদিন অন্যরকম। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই এদিন বিরাট বন্দনাও শুরু।

টস জিতে শ্রেয়স আইয়ার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বোধহয় তখনই ম্যাচের ভাগ্যটাও নিশ্চিত হয়ে গিয়েছিল। শ্রেয়সের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হতেই পারে। তবে আরসিবিও সেই সুযোগ নিতে মরিয়া ছিল। বিশেষ করে বিরাট কোহলি। ফিল সল্ট শুরুটা আক্রমণাত্মকভাবে করলেও ১৬ রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। কিন্তু পিচ কামড়ে এদিন পড়েছিলেন বিরাট কোহলি। দায়িত্বটা একাই কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু একসময় তাঁকেও থামতে হল। ৪৩ রানে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। চোখে মুখে তাঁর একরাশ হতাশা। তখন আরসিবির রান ১৩১। কিন্তু লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা এবং রোমারিও শেফার্ডদের ঝোরো ইনিংসে ভর করে শেষপর্যন্ত ১৯০ রানে পৌঁছয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বল হাতে বিধ্বংসী ফর্মে এদিন ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পান্ডিয়ারা। পঞ্জাবের ওপেনিং জুটিই ভাঙেন ভুবনেশ্বর। অন্যদিকে প্রভসিমরণ সিং এবং জশ ইঙ্গলিসকে সাজঘরে ফিরিয়ে দেন। এরপর পঞ্জাবের সেরা ক্রিকেটার শ্রেয়সকে ফেরাতেই আরসিবি শিবিরে উচ্ছ্বাস। অপেক্ষাটা সেই থেকেই শুরু। শেষপর্যন্ত ১৮৪ রানেই থেমে গেল পঞ্জাব কিংস। আইপিএলের নতুন চ্যাম্পিয়ন আরসিবি। তৃপ্ত বিরাট কোহলি।

ম্যাচ শেষে বলেই ফেললেন। অবশেষে দীর্ঘ অপেক্ষাক অবসানটা হল। এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিলাম। অবশেষে আমি চ্যাম্পিয়ন হলাম।

spot_img

Related articles

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ...

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)।...

এবার ‘কৃষক বন্ধু’-র তালিকায় ক্ষেতমজুরও! সেচের জল নিখরচায় দিতে বাজেটে বড় ঘোষণা রাজ্যের

রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর পর এবার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও আর্থিক সুরক্ষার দরজা খুলে দিল নবান্ন।...

অন্তর্বর্তী বাজেট: ডুমুরজলায় স্পোর্টস সিটি, বারুইপুরে কালচারাল সিটি! উন্নয়নে বড়সড় ঘোষণা রাজ্যের

খেলার মাঠ থেকে অভিনয়ের মঞ্চ— রাজ্যের পরিকাঠামোয় আমূল বদল আনতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। হাওড়ার ডুমুরজলায় প্রস্তাবিত...