Wednesday, April 8, 2026

ইতিহাস তৈরির দোরগোড়ায় বিরাট-শ্রেয়স, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

Date:

Share post:

অষ্টাদশ আইপিএল (IPL Season 18)জয়ের খেতাব কার দখলে, উত্তর মিলবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। ইতিমধ্যেই উত্তেজনা পঞ্জাব কিংস (PBKS) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) সমর্থকদের মধ্যে।গত ১৭ বছর ধরে আইপিএল জিততে না পারার দুঃখ ভুলিয়ে বিরাট কোহলিকে (Virat Kohli) এই কাপ উপহার দিতে চায় আরসিবি। অন্যদিকে কেকেআর থেকে বিতাড়িত হওয়ার পর নিজের কাছেই নিজের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ জিততে মরিয়া শ্রেয়স আইয়ার (Shreyash Iyer)। ফলে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হতে চলেছে আজ ক্রিকেট দুনিয়া।

সাবালক আইপিএলে এবছর অনেক না বলা কথা ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। অপ্রাপ্তি, বঞ্চনা, অবহেলা, উপেক্ষার জবাব যেন খোদাই করা হয়েছে ট্রফির গায়ে। বিরাট (VK) আইপিএল জিততে পারেন না এই কথাটা যেন তার RCB জার্সির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আর অন্যদিকে গত মরশুমে কলকাতাকে কাপ জেতানোর পরও এই সিজনে দল থেকে তাঁকে বের করে দিয়েছিল নাইট রাইডার্স (KKR)। এই ফাইনাল দুই বিতাড়িত কোচের কথাও বলে। লখনৌ সুপার জায়ান্টস রাখেনি অ্যান্ডি ফ্লাওয়ারকে। রিকি পন্টিংকে সরিয়ে দেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু ২ কোচ হার মানেননি, তাই হাল ছাড়বেন না এখনও। ক্রিকেট জনতার কাছে যথেষ্ট জনপ্রিয় পন্টিং, নিজের দেশকে একাধিকবার খেতাব জিতিয়েছেন তিনি। ফ্লাওয়ার একটু চুপচাপ থাকেন, সংবাদ মাধ্যমের সামনেও আসতে পছন্দ করেন না। কিন্তু ১০০ শতাংশ কাজটা করে যান নীরবে।

একদিকে বিরাট কোহলি, অন্যদিকে শ্রেয়স আইয়ার। দুজনেই নিজেদের জাত চিনিয়েছেন বারবার। তবে ক্রিকেট একজনের খেলা নয়। তাই দলগতভাবে কে কতটা পারফর্ম করতে পারবে, তার ভিত্তিতে গুজরাটের মাঠে আজ রাতে আইপিএল সিজন ১৮ – এর নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। ফাইনালের কাউন্টডাউন শুরু সকাল থেকেই।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...