Friday, April 3, 2026

অনিশ্চিত ডিরেক্টরস গিল্ডের ভবিষ্যৎ! পদত্যাগ করলেন ভাইস প্রেসিডেন্ট-সহ আট সদস্য

Date:

Share post:

টলিপাড়ার পরিচালকদের (Tollywood Directors) ডামাডোল কিছুতেই যেন আর কাটতে চাইছে না। এবার নতুন ডিরেক্টরস গিল্ড (DAEI ) থেকে পদত্যাগ করলেন দুজন ভাইস প্রেসিডেন্ট, দুই যুগ্ম সচিব ও চারজন ইসি মেম্বার। ফলে কার্যত অনিশ্চিত হয়ে গেল ডিএইআই-এর ভবিষ্যৎ।

স্টুডিও পাড়ার টেকনিশিয়ান থেকে অভিনেতা- অভিনেত্রী প্রত্যেকের পাশে দাঁড়িয়ে সকলের কাজ সুনিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ফেডারেশন। সভাপতি স্বরূপ বিশ্বাস প্রথম থেকে জানিয়েছেন ক্যামেরার নেপথ্যে থাকা কলাকুশলীদের কোনও রকমের অসম্মান বরদাস্ত করা হবে না। অথচ নানা অছিলায় বারবার টেকনিশিয়ানদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সরব হয়েছেন পরিচালকদের একাংশ। সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ফেডারেশনসহ বহু সিনিয়র অভিনেতারাও। কখনও মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন, কখনও আবার মন্ত্রী অরূপ বিশ্বাস গিল্ড বনাম ফেডারেশন ভুল বোঝাবুঝি মেটাতে সক্রিয় ভূমিকা নিয়েছেন। তবে এবার বন্ধ হয়ে যেতে বসেছে পরিচালকদের নতুন সংগঠন DAEI, খবর সূত্রের। একের পর এক পরিচালকরা আগেই এই সংগঠন ছেড়ে বেরিয়ে আসেন। আর এবার ডিরেক্টরস গিল্ড থেকে পদত্যাগ করলেন ভাইস প্রেসিডেন্ট রানা বন্দ্যোপাধ্যায় (Rana Banerjee), সৌমেন হালদার, যুগ্ম সচিব শ্রীজিৎ রায় (Srijit Roy) ও সুদীপ নাগ, ইসি সদস্য নীতীন মান্না, শীর্ষেন্দু, অয়ন চক্রবর্তী, পম্পি ঘোষ মুখোপাধ্যায়।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...