Sunday, June 21, 2026

শিক্ষায় খেলাধূলার অন্তর্ভুক্তি জরুরি, বার্তা দীপা মালিকের

Date:

Share post:

শিক্ষা ব্যবস্থার মধ্যে খেলাধূলার(Sports) অন্তর্ভূক্তি আরও বেশি করে প্রয়োজন। কলকাতায় এসে প্যারালিম্পিকে প্রথম ভারতী মহিলা হিসাবে পদকজয়ী ও পদ্মশ্রী দীপা মালিক(Dipa Malik) এমনই বার্তা দিলেন। কয়েকদিন আগেই শহরে হয়ে গেল এডুকেশন বোর্ড অব ভোকেশনাল ট্রেনিংয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই খেলাধূলাকে আরও বেশি জোর দেওয়ার বার্তা দিলেন দীপা মালিক। তাঁর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার প্যারা সুইমার রিমো সাহা এবং প্রাক্তন জাতীয় ফুটবলার আলভিটো ডি কুনহা।

পুরস্কার বিতরণী সেই অনুষ্ঠান থেকে দীপা মালিক(Dipa Malik) বলেন, “দেশের শিক্ষা পরিকাঠামো উন্নয়নের জন্য প্যারা এথলিটদের প্রাধ্যান্য দেওয়ার পাশাপাশি স্পেশাল এডুকেশন তথা ইনক্লুশনের উপরও স্কুলকে বিশেষ নজর দিতে হবে”।

দীপা মালিক আরও জানান, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দেশে চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বিশ্ব প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের আসর। যা দেশের সমগ্র ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে এক বিশেষ আনন্দের বিষয়। রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বিশাল কর্মকাণ্ড। যেখানে বিশ্বের ১০০টি দেশের মোট ১,০০০ হাজার প্রতিযোগী-প্রতিযোগিনী অংশগ্রহণ করবেন”।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...