Sunday, May 31, 2026

অভিজ্ঞতা-মতামত লিখিতভাবে বিদেশ মন্ত্রককে জানাবেন: পাঁচ দেশের সফর সেরে ফিরে জানালেন অভিষেক

Date:

Share post:

পাকিস্তানের সন্ত্রাসবাদ, পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর-এর কথা বিশ্ববাসীকে জানাতে সংসদীয় সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে পাঁচটি দেশে সফর সেরে মঙ্গলবার রাতে কলকাতা পৌঁছলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিদেশমন্ত্রী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন। কিন্তু জরুরি কাজে রাজ্যে ফিরে এসেছেন অভিষেক। সেই কারণে তিনি তাঁর অভিজ্ঞতা এবং মতামত লিখিতভাবে বিদেশ মন্ত্রকে জানাবেন।

জাপান থেকে মালয়েশিয়া- পাঁচটি দেশে ঘুরে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন সংসদীয় সর্বদলীয় প্রতিনিধিরা। এই দলে নজর কড়া পারফরমেন্স তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কূটনৈতিক মহল থেকে শুরু করে প্রবাসী ভারতীয়রা- সবাই মুগ্ধ তাঁর বক্তৃতায়। বিদেশের মাটিতে স্বদেশের মনীষীদের শ্রদ্ধা জ্ঞাপন করতেও ভোলেননি তৃণমূল সাংসদ।

সফর সেরে মঙ্গলবার অধিক রাতে কলকাতায় (Kolkata) ফেরেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। সেখানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে, তিনি জানান, বিদেশমন্ত্রী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। তবে সেই বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না অভিষেক। ইতিমধ্যেই রাজ্যে উপনির্বাচন ঘোষণা হয়েছে। একই সঙ্গে অভিষেকের সংসদীয় এলাকার ডায়মন্ড হারবারেও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেই কারণেই তিনি কলকাতায় ফিরে এসেছেন। তবে এই সফর সম্পর্কে তাঁর যা অভিজ্ঞতা এবং মতামত সেটা তিনি লিখিত আকারে বিদেশ মন্ত্রককে জানিয়ে দেবেন। এবং সেটা জানানোর পরে তিনি সংবাদ মাধ্যমকেও সে সম্পর্কে জানাবেন।

 

Related articles

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...

হামলার জন্য বিজেপিকে দায়ী করে বিরোধী ঐক্যের বার্তা অভিষেকের! পাশে থাকার জন্য INDIA-র শরিকদের ধন্যবাদ

সোনারপুরে (Sonarpur) ভোট-পরবর্তী হিংসায় মৃত তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বেনজির আক্রমণের মুখে পড়েন ডায়মন্ড...

জনপ্রতিনিধিদের নিরাপত্তা কোথায়? আক্রান্ত কল্যাণকে দেখতে গেলেন দলনেত্রী

গতকাল অভিষেকের (Abhisekh Banerjee) পর রবিবার চণ্ডীতলায় হামলা লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) উপর। রক্তাক্ত...

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...