Sunday, June 21, 2026

অজুহাত নয় নিজেদের ভুল মেনে নিচ্ছেন রিকি পন্টিং

Date:

Share post:

এবারের আইপিএলের(IPL) সবচেয়ে ধারাবাহিক দলের তকমা ছিল পঞ্জাব কিংসের(PBKS) গায়ে। ফাইনালে অনেকেই তাদের বাজি ধরেছিলেন। যদিও শেষপর্যন্ত আর তা হয়নি। রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর কাছে হেরেই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ হয়েছে পঞ্জাব কিংসের। ব্যর্থ হলে কোনওরকম অজুহাত দিতে রাজি নন পঞ্জাব কিংসের অধিনায়ক রিকি পন্টিং(Ricky Ponting)। তাঁর মতে এই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে আমরা মোমেন্টাম হারিয়ে ফেলেছিলাম। আর সেটাই হারের পিছনে প্রধান কারণ।

তবে এতে ভেঙে পড়তে নারাজ পঞ্জাব কিংস অধিনায়ক। ফাইনালে হারলেও দলের পারফরম্যান্স নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত রিকি পন্টিং(Ricky Ponting)। এখান থেকে ঘুরে দাঁড়ানোর কাজটা এই জায়গা থেকেই শুরু করে দিতে চান তিনি। সেইসঙ্গে দলের প্রত্যেক ক্রিকেটারদেরও প্রশংসাই শোনা গেল এই তারকা কোচের মুখে।

ম্যাচ শেষ রিকি পন্টিং জানিয়েছেন, “আমার তরফ থেকে তো নয়ই, দলের তরফ থেকেও কোনওরকম অজুহাত নেই। এমনকী ম্যাচ শেষে শশাঙ্ক নিজেই জানিয়েছেন যে এই মরসুমে এই পিচটাই এখনও পর্যন্ত তাঁর কাছে সেরা। অর্থাৎ পিচ নয়, বরং গুরুত্বুপূর্ণ সময়ে আমরা আমাদের মোমেন্টামটাই হারিয়ে ফেলেছিলাম। বিশেষ করে পাওয়ার প্লের শেষের দিকের সময়টা”।

পঞ্জাব কিংস এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অন্যতম ফেভারিট হিসাবে ছিল। কিন্তু শেষপর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...