Saturday, April 4, 2026

বাংলার বকেয়ার দাবিতে সোমে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

আগামী সোমবার ৯ জুন দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বাংলার বকেয়া নিয়ে দরবার করবেন প্রধানমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রধানমন্ত্রীর দফতরে তাঁর সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। এর আগেও একাধিকবার বাংলার পাওনাগণ্ডা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন। কিন্তু বাংলার হকের  একটা টাকাও দেয়নি বিজেপি সরকার। এবার আরও একবার বাংলার বকেয়া নিয়ে দিল্লিতে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরে দিল্লিতে নয়া দলীয় দফতরের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে নেত্রীর। এছাড়াও মুখ্যমন্ত্রীর আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে।

বাংলার বকেয়া নিয়ে কলকাতা থেকে দিল্লির বুকেও তৃণমূলের আন্দোলন আছড়ে পড়েছিল। কলকাতায় ধর্না হয়েছে। দিল্লিতে আন্দোলন করতে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক সংসদকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার পরেও বকেয়া মেলেনি। একশো দিনের কাজের টাকা, আবাসের টাকা (বাংলার বাড়ি প্রকল্পে) মিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার। যা আদতে দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের। তৃণমূল কংগ্রেসের কাছে হেরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা হয়েছে। যার প্রতিবাদে গর্জে উঠেছে তৃনমূল কংগ্রেস। এবার ফের প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী বাংলার বকেয়া নিয়ে দরবার করতে চলেছেন।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার বকেয়া নিয়ে দরবার করার পরেও যদি তা না মেলে ফের বাংলার মানুষের কাছে মুখ পুড়বে বিজেপির। প্রশ্ন উঠবে, ভোট নিয়েও মানুষকে ভাতে মারার পরিকল্পনা কেন?

আরও পড়ুন – ফের বাংলার জয়জয়কার! রাজ্যের কোচিং সেন্টারে পড়ে উত্তীর্ণ ১০ পড়ুয়া! সংবর্ধনা সরকারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...