Tuesday, February 24, 2026

শোক প্রকাশ বিরাট-সচিনদের, ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা RCB-র

Date:

Share post:

বেঙ্গালুরুতে(Bangalore) মর্মান্তিক ঘটনা। আরসিবির(RCB) বিজয় উৎসব ঘিরে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত বিশৃঙ্খলা। প্রাণ হারিয়েছেন ১২ জন। সেইসঙ্গে গুরুতর আহত হয়ে ৩৩ জন হাসপাতালে ভর্তি। আনন্দের মুহূর্ত কিছুক্ষণের মধ্যেই বদলে গিয়েছিল চরম বিষাদে। আর এই ঘটনাতেই হতবাক যেমন গোটা ক্রিকেট মহল। তেমনই শোকাহত বিরাট কোহলি(Virat Kohli) থেকে সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar) সহ ভারতীয় দলের অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররা। অন্যদিকে চাপের মুখে শেষপর্যন্ত আর্থিক ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

প্রথমবার আরসিবির(RCB) চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিল বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেই আনন্দের মুহূর্তটাই বদলে গিয়েছিল চূড়ান্ত বিষন্নতায়। এমন ঘটনাটা মেনে নিতে পারছেন না বিরাট কোহলি(Virat Kohli), সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar) থেকে যুবরাজ, শিখর ধওয়ানরা।

সেদিন মাঠে উপস্থিত ছিলেন বিরাট কোহলি। স্টেডিয়ামর বাইরে এই ঘটনা হওয়ার খবর যখন তিনি পান কার্যত ভেঙে পড়েছেন বিরাট কোহলি। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “বলার মতো ভাষা নেই, হৃদয়বিদারক একটি ঘটনা”।

সচিন তেন্ডুলকর লিখেছেন, “বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে যেটা হয়েছে সেটা ট্র্যাজিডিরও ওপরে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে আমার হার্দিক সহানুভূতি। সকলকেই এখন শক্ত হতে হবে”।

সচিনের পাশাপাশি একই কথা শিখর ধওয়ানের মুখেও। তিনি নিজেও শোকাহত এই বিষয়ে। শিখর ধওয়ান জানিয়েছেন, “বেঙ্গালুরুর ভিকট্রি প্যারেডে পদপিষ্ট হওয়ার এই ঘটনায় আমি মর্মাহত”।

যুবরাজ সিং সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, “সেলিব্রেশন যদি এমন একটা দুঃখের মুহূর্তে পরিণত হয় তাহলে আর কিছুই বলার মতো ভাষা নেই”।

অন্যদিকে এমন ঘটনার পর থেকেই আরসিবিকে নিয়ে সকলে সরব হয়েছে। কেন আরসিবি জোর করে এমন ভিকট্রি প্যারেড করতে চাইল তা নিয়েই সুর চড়াতে শুরু করেছিল সকলে। এমন পরিস্থিতিতেই মৃতদের পরিবারের জন্য এবার আর্থিক সাহায্য ঘোষণা আরসিবিরও। ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করল আরসিবি।

spot_img

Related articles

অপ্রত্যাশিত তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু (Sandakfu) এলাকায় সোমবার গভীর রাত থেকে তুষারপাত (snowfall) শুরু হওয়ায় হঠাৎ করেই বদলে গিয়েছে...

ভারতের সেমির স্বপ্নে কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, জানুন সূর্যদের জটিল সমীকরণ

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার...

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...