Wednesday, June 17, 2026

সৃজিতের ফ্রেমে যিশু ম্যাজিক, ছোটপর্দার ‘মহাপ্রভু’ এবার নিত্যানন্দের ভূমিকায়

Date:

Share post:

সম্পূর্ণ হচ্ছে ‘মহাপ্রভু’র বৃত্ত! সময় লাগলো প্রায় ২৯ বছর। টেলিভিশনের ‘মহাপ্রভু’ অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta) এবার টলিপাড়ার পরিচালক মুখুজ্যে মশাইয়ের (Srijit Mukherji) ফ্রেমে দেখা দিতে চলেছেন ‘নিত্যানন্দ’ রূপে। স্টুডিও পাড়ায় খবর এবার ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Re) ছবিতে কাজ করতে চলেছেন সৃজিতের অন্যতম প্রিয় অভিনেতা।

বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রমরমিয়ে কাজ করা বঙ্গতারকা ক্যারিয়ারের একদম শুরুর দিকে ‘মহাপ্রভু’ রূপে দর্শকের মন জয় করেছিলেন। আজও যিশুকে অনেকে সেই নামেই ডাকেন। বিষয়টা বেশ উপভোগ করেন অভিনেতা। তবে গত কয়েক বছরে নিজের চরিত্র নিয়ে নানা এক্সপেরিমেন্ট করেছেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের ‘জাতিস্মর’, ‘এক যে ছিল রাজা’ এবং ‘দশম অবতার’-এর পর ফের একবার সিলভার স্ক্রিনে ধরা পড়তে চলেছে যিশু- সৃজিত কেমিস্ট্রি। অভিনেতা আপাতত লন্ডনে রয়েছেন। ‘নিত্যানন্দ’রূপে তাঁর লুক সেট করার কাজ শুরু হবে। পরিচালক আগেই জানিয়েছেন, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ পুরোপুরি পিরিয়ড ড্রামা নয়। এই সিনেমার চিত্রনাট্য সাজানো তিন সময়কাল নিয়ে। যেখানে নটী বিনোদিনীর ভূমিকায় থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ দিব্যজ্যোতি দত্তকে। ব্রাত্য বসু গিরিশ ঘোষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। ইতিমধ্যেই বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে। সিংহভাগ শুটিং হবে নবদ্বীপে। আর কলকাতা, পুরীতে শুটিংয়ের সম্ভাবনা রয়েছে। ঘোষণার পর থেকেই এ ছবি ঘিরে একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে। যিশু সেনগুপ্তের যুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুধুই শুভেচ্ছার বন্যা। অনেকেই বলছেন, অভিনেতার জীবনে ২৯ বছর পর যেন সত্যিই একটা বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে।

 

Related articles

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...