Wednesday, June 17, 2026

চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় গ্রেফতার আরসিবির মার্কেটিং কর্তা

Date:

Share post:

রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) আইপিএল জয়ের সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এবার গ্রেফতার করা হল RCB-র মার্কেটিং বিভাগের প্রধান নিখিল সোসালে (Nikhil Sosale, Head of Marketing RCB)। এদিন সকালে বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথে এয়ারপোর্ট থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয়োৎসব (Victory celebrations at Chinnaswamy Stadium) আয়োজনের দায়িত্বে থাকা ‘ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কস প্রাইভেট লিমিটেডের’ তিন জন আধিকারিককেও আটক করা হয়েছে বলে খবর মিলেছে। ধৃত কিরণ, সুমন্ত এবং সুনীল ম্যাথিউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আরসিবি ছাড়াও কর্নাটকের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।

বেঙ্গালুরুর ঘটনায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah, Chief Minister of Karnataka) নির্দেশে আগেই পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা হয়। একাধিক শীর্ষকর্তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হয়েছে। কেএসসিএ-র সেক্রেটারি এবং কোষাধ্যক্ষর বাড়িতেও হানা দিয়েছে পুলিশ। এবার গ্রেফতার করা হল আরসিবি কর্তাকে। বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর, আরসিবির মার্কেটিং অ্যান্ড রেভেনিউ হেড নিখিল শুক্রবার মুম্বইয়ে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টা নাগাদ কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...