Wednesday, June 17, 2026

‘বেস্ট পারফর্মার’ অভিষেকের জেরক্স কপি মোদির বক্তৃতা: কাশ্মীরের বক্তব্যের পাল্টা কুণাল

Date:

Share post:

পহেলগাম হামলার পরে প্রথমবার কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিজের ঢাক পেটাতে সেতু ও রেলপথের উদ্বোধন করলেও পা বাড়ালেন না পাক জঙ্গি হামলায় আক্রান্ত কাশ্মীরের এলাকাগুলির দিকে। উপরন্তু পাক হামলা নিয়ে তিনি যে বার্তা দিলেন, তা দেশের প্রতিনিধিত্ব বিদেশে করার সময় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যা বলেছিলেন তারই জেরক্স কপি। বাংলার শাসক দলের পাল্টা দাবি, কাশ্মীরের উন্নয়নের গালভরা প্রতিশ্রুতি দিলেও আদতে সমস্যা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি মোদি।

জাপান থেকে মলদ্বীপ, পাক হামলার স্পষ্ট ছবি ও পাকিস্তানের সন্ত্রাসবাদকে লালিত করার সেরা ছবি তুলে ধরেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পহেলগাম হামলা যে পাকিস্তান পরিচালিতই তা প্রমাণ করে দেন বিশ্ব দরবারে অভিষেকই। সেই সঙ্গে স্পষ্ট করে দেন, পাকিস্তানের সঙ্গে আর সন্ত্রাসবাদ নিয়ে কোনও আলোচনা হবে না। আলোচনা হলে তা হবে পাক অধিকৃত কাশ্মীর (POK) ফিরিয়ে দেওয়া নিয়েই। পাশাপাশি বিদেশের প্রবাসী ভারতীয়দের কাশ্মীরে (Jammu and Kashmir) আমন্ত্রণ জানিয়ে ভূস্বর্গের পর্যটনকে ঘুরে দাঁড়াতে সাহায্য করার বার্তা দেন অভিষেক।

জম্মু-কাশ্মীরে রেল ব্রিজ উদ্বোধনে গিয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে পাকিস্তানের সন্ত্রাসবাদের সমালোচনা। মোদি উল্লেখ করেন কাশ্মীরে সন্ত্রাসবাদ যে ক্ষতি করেছে তা যুব সমাজের উপর আঘাত তৈরি করেছিল, যুব সমাজের স্বপ্ন ভেঙে দিচ্ছিল। সেই সঙ্গে পরবর্তীতে উন্নয়নের মাধ্যমে কাশ্মীরে পর্যটন প্রচার প্রসারে জোর দেন মোদি। কিন্তু সেখানেও অনুপস্থিত পহেলগামের হামলাকারীদের (Pahalgam attack) বিষয়টি। আদৌ হামলাকারীদের কোনও হদিশ ভারত পেয়েছে কিনা, তা নিয়ে কোনও উত্তর দিতে পারেননি মোদি। এমনকি পাকিস্তানের স্থায়ী সমস্যা পাক অধিকৃত কাশ্মীর নিয়েও নীরব মোদী।

সেখানেই বাংলার শাসক দল তৃণমূলের প্রশ্ন, সদর্থক পদক্ষেপ কোথায়? তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, নরেন্দ্র মোদী এতদিন বাদে যে বক্তৃতা দিয়েছেন সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরক্স কপি (photo copy)। সন্ত্রাসবাদের যে আঁতুড়ঘর পাকিস্তান, সেই আক্রমণটা তো প্রথম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যত প্রতিনিধি বিভিন্ন দেশে গিয়েছেন তার মধ্যে বেস্ট পারফর্মার অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদি (Narendra Modi) পাকিস্তানকে আক্রমণ করে যা বলেছেন তার মধ্যে কোনও নতুনত্ব নেই। পুরো অভিষেকের বক্তব্যকে জেরক্স (photo cpoy) করে বলেছেন মোদি। তাও আবার টেলিপ্রম্পটার ব্যবহার করেছেন।

সেই সঙ্গে কুণালের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু মুখে আক্রমণ নয়, কার্যকর পদক্ষেপের কথাও বলেছেন। পাক অধিকৃত কাশ্মীরটা (POK) ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হোক। প্রধানমন্ত্রী এত কথা বললেন, সে সম্পর্কে তো কোনও কথা নেই। অভিষেক তো আরও খোলাখুলি বলেছেন যে পিওকে নিয়ে আলোচনা হোক ফেরানোর। সে সম্পর্কে তো ওনার মুখে কোনও কথা শোনা গেল না ইতিবাচক।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...