Wednesday, June 17, 2026

সৌরভ জমানার কোচ গম্ভীরের টিম ইন্ডিয়া শিবিরে

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগেই ভারতীয় শিবিরে নতুন সদস্য। সৌরভ(Sourav Ganguly) জামানার স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রক্সের(Adrian Le Roux) প্রত্যাবর্তন ভারতীয় শিবিরে। সবকিছু ঠিকঠাক চললে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ থেকেই ভারতীয় দলের হয়ে কাজ শুরু করে দেবেন আদ্রিয়ান(Adrian Le Roux)। সৌরভের জামানায় তাঁর হাত ধরে এসেছিল সাফল্য। এবার গম্ভীরের(Gautam Gambhir) অনুরোধে এই তারকা ভারতীয় শিবিরে।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগেই আদ্রিয়ান লে রোক্সকে ভারতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে চেয়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সেই আবেদনেই এবার সাড়া দিয়েছে বিসিসিআইও। ভারতীয় দল ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগেই তাঁকে নতুন দায়িত্ব দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

শেষ ছয় বছর ধরে পঞ্জাব কিংসের সঙ্গে ছিলেন আদ্রিয়ান লে রক্স। এবার আইপিএলে রানার্স হয়ছে পঞ্জাব কিংস। সেখানেও তাঁর হাত ধরে সাফল্য এসেছে। এর আগে ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন ২০০২-২০০৩ সাল পর্যন্ত। তাঁর সময় ভারতীয় দল বিশ্বকাপের ফাইনালেও পৌঁছেছিল।

 

View this post on Instagram

 

A post shared by Adrian Le Roux (@adrianleroux)

সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সময়ের আদ্রিয়ানকেই এবার চেয়েছিলেন গৌতম গম্ভীর। শেষপর্যন্ত সেটাই করল বিসিসিআই। এবার তাঁর হাত ধরে গম্ভীরের নতুন ভারতীয় দল সাফল্য পায় কিনা সেটাই দেখার।

Related articles

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...