Wednesday, June 17, 2026

শিলিগুড়ির বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই চারটি দোকান

Date:

Share post:

শনিবার বিকেলে শিলিগুড়ির চেকপোস্ট সংলগ্ন বাংলাবাজার এলাকায় ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল অন্তত চারটি দোকান। বিপদের মুখে একেবারে পড়ে গিয়েছিল গোটা বাজার এলাকা, যেখানে প্রায় একশো কুড়িটি দোকান রয়েছে।

জানা গেছে, বিকেল পাঁচটা নাগাদ একটি খাবারের দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেই সময়েই শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে একের পর এক দোকান। চারদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। তাঁদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান ভক্তিনগর থানার পুলিশ ও এলাকার সাধারণ মানুষ। দমকল বিভাগের তৎপরতায় এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত পদক্ষেপে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা দোকানের জিনিসপত্র বাইরে বের করে আনতে প্রাণপণ চেষ্টা চালান। বহু দোকানেই লক্ষ লক্ষ টাকার মালপত্র মজুত ছিল। প্রশাসনের অনুমান, অগ্নিকাণ্ডে মোট ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা হতে পারে।

শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ও জেলা প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।

দমকল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটকেই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে। দোকানপাট পুড়ে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা, তবে বড়সড় প্রাণহানির ঘটনা না ঘটায় অনেকেই ঈশ্বরের কৃপা বলেই মনে করছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও এলাকায় আতঙ্কের আবহ বজায়।

আরও পড়ুন – জল চেয়ে বারবার চিঠি শাহবাজের: ‘নিউক্লিয়ার ওয়াটার’ যুদ্ধের হুঁশিয়ারি বিলাবলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...