Wednesday, June 17, 2026

ডবল ইঞ্জিন রাজ্যে হারাচ্ছে শৈশব: শিশুশ্রমে শীর্ষে যোগীরাজ্য

Date:

Share post:

সামাজিক নিরাপত্তা কতটা তলানিতে গেলে শিশুশ্রমে বাধ্য হয় সাধারণ মানুষ, তার নজির বিজেপি শাসিত রাজ্যগুলিতে। খেলাধুলো ও পড়াশোনার বয়সে শিশুদের পিঠে-মাথায় উঠছে ভারী বোঝা। ১২-১৪ ঘণ্টার শিফটের চাপে জলের মতো খরচ হয়ে যাচ্ছে মূল্যবান শৈশব। আবার পান থেকে চুন খসলেই মালিকের অত্যাচারের শিকারও হতে হচ্ছে। তাও বেকারত্বের জ্বালায় নামমাত্র রোজগারের আশাতেই গতকয়েক বছরে লাফিয়ে বাড়ছে শিশুশ্রমের (child labour) হার। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলিতে শিশুশ্রমিকের বাড়বাড়ন্ত চিন্তার কারণ হয়ে উঠেছে।

বিজেপিশাসিত উত্তরপ্রদেশ (Uttarpradesh), বিহার (Bihar) শিশুশ্রমের নিরিখে দেশের শীর্ষে। এমনকী, যোগীরাজ্য কিংবা বিহার থেকে কাজের জন্য শিশুরা পাচার হচ্ছে অন্য রাজ্যগুলিতেও। যদিও কেন্দ্রীয় বিজেপি সরকার কিংবা সংশ্লিষ্ট ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিজেপি সরকারের শিশুশ্রম নিয়ে কোনও হেলদোল নেই। উল্টে শিশুপাচারে অনেকসময়ই বিজেপি নেতাদের প্রচ্ছন্ন অথবা পরোক্ষ যোগ উঠে আসে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এর তীব্র নিন্দা করা হয়েছে।

সমাজমাধ্যমে তৃণমূলের তরফে তুলে ধরা হয়েছে বিজেপি রাজ্যগুলির শিশুশ্রম (child labour) নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু শিরোনাম। যেখানে পরপর যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttarpradesh), মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহারে শিশুশ্রমের ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, প্রায় আড়াই লক্ষের শিশুশ্রমিকের জেরে দেশে শিশুশ্রমের শীর্ষে রাজত্ব করছে উত্তরপ্রদেশ। আবার ২০২৪ সালে দেশের বাণিজ্যনগরী মুম্বই থেকে ৮৭ জন শিশুশ্রমিককে উদ্ধার করেছে পুলিশ, যার বেশিরভাগই বিহার (Bihar) ও উত্তরপ্রদেশের বাসিন্দা। বিহারেও গত একবছরে একহাজারেরও বেশি শিশুশ্রমিক উদ্ধার হয়েছে।

কিছুদিন আগে আবার মধ্যপ্রদেশের এক সুরা প্রস্তুতকারী কারখানা থেকে ৬০ জন শিশুশ্রমিককে উদ্ধার করা হয়েছিল। অকথ্য অত্যাচারে যাদের শরীরে ফোসকা পড়েছে, জায়গায়-জায়গায় গায়ের চামড়া উপড়ে নেওয়া হয়েছে। আবার পাঞ্জাবের এক ইটভাটায় উত্তরপ্রদেশ থেকে পাচার হওয়া ৪৭ শিশু উদ্ধার হয়েছে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...