Saturday, May 23, 2026

বীরভূমের কোর কমিটির সদস্যদের কলকাতায় ডেকে পাঠালেন সুব্রত বক্সি

Date:

Share post:

অনুব্রত-বিতর্কের মধ্যেই বীরভূমের কোর কমিটির সদস্যদের কলকাতায় ডেকে পাঠালেন তৃণমূলের (TMC) রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Baksi)। ১৪ জুন রাজ্য তৃণমূল ভবনে ৯ সদস্যকে ডেকে পাঠিয়েছেন তিনি। এই কথা জানান কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় (Ashish Banerjee)। সেই কারণেই জেলা কোর কমিটির বৈঠক পিছিয়ে ২১ জুন করা হয়েছে।

গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেলবন্দি হওয়ার পরে জেলা সংগঠনের কাজ দেখার জন্য ২০২২-এ কোর কমিটি গঠন করে দেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুব্রত ফেরার পরেও কোর কমিটিই কাজ চালাচ্ছিল। সম্প্রতি সাংগঠিক রদবদলের সময় বীরভূমের জেলা সভাপতির পদটাই রাখা হয়নি। সেই কোর কমিটিই সম্প্রসারণ করা হয়। কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ। এছাড়া দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল কোর কমিটির আমন্ত্রিত সদস্য।

এর মধ্যেই বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে বিতর্কে জড়ান অনুব্রত (Anubrata Mondal)। দলের নির্দেশে ক্ষমাও চান। ভাইরাল অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। দুবার হাজিরা এড়িয়ে গত বৃহস্পতিবার বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেন অনুব্রত। প্রায় ২ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে অভিযোগ। এর পরেই কোর কমিটির সদস্যদের কলকাতায় তলব করল রাজ্য তৃণমূল নেতৃত্ব। ওই দিন জেলা কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু রাজ্য নেতৃত্বের তলবের জন্য সেই বৈঠক পিছিয়ে ২১ জুন করা হয়েছে।
আরও খবর: টাকা খেয়ে তদন্ত চাপছে CBI! বিস্ফোরক অভয়ার মা-বাবা, ফাঁদে পা দিয়েছেন: মন্তব্য কুণালের

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...