Sunday, June 14, 2026

ইংল্যান্ডের মাঠে নেমেই সেঞ্চুরি রাহুলের, টেস্ট শুরুর আগে স্বস্তিতে গম্ভীর- গিল

Date:

Share post:

আইপিএলে (IPL) নিজের ব্যাটিং দক্ষতা প্রমাণ করার পর, এবার ইংল্যান্ডের মাটিতে খেলতে নেমে প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকালেন কেএল রাহুল (KL Rahul)। শুক্রবার থেকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের (India A Team) দ্বিতীয় বেসরকারি টেস্ট শুরু হয়েছে। যশস্বীর সঙ্গে রাহুলকেই ওপেন করতে পাঠানো হয়। জয়সওয়াল ব্যর্থ হলেও সফল ভারতের উইকেট কিপার ব্যাটার। আইপিএলে দিল্লি ক্যাপিটালস (DC) প্লে-অফে না যেতে পারলেও রাহুল নিজের খেলার যে ধারাবাহিকতা বজায় রেখেছিলেন, সেই একই ফর্ম দেখা গেল ব্রিটিশ ভূমিতেও। দিনের শেষে সাত উইকেট হারিয়ে ৩১৯ রান করেছে ভারতীয় এ দল।

লাল বলের ক্রিকেটে রাহুল (KL Rahul) যে নিঃসন্দেহে নির্ভরযোগ্য ওপেনার এ কথা আগেই আলোচনা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচদিনের টেস্ট (India- England Test Series) শুরুর আগে প্রথম একাদশে ওপেনার হিসেবে নিজের জায়গা শক্ত করলেন রাহুল।তাঁর এই ব্যাটিং মেজাজ নিঃসন্দেহে স্বস্তিতে রাখবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং শুভমন গিলকে (Shubman Gill)। আগের ম্যাচে যশস্বীর সঙ্গে ওপেন করেছিলেন অভিমন্যু ঈশ্বরন। এই ম্যাচে দুজনেই ব্যর্থ।চতুর্থ উইকেটে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন করুণ নায়ার। তবে বৃষ্টির কারণে প্রথম সেশনে বেশ কিছুটা সময় নষ্ট হয়। অর্ধশতরানের পরই খেলার মেজাজ বদলে আগ্রাসী ভূমিকায় দেখা যায় রাহুলকে। শেষ সেশন শুরু হতেই দ্রুত শতরান করেন। ১৬৮ বলে ১১৩ রান করে দলকে মোটামুটি একটা নির্ভরযোগ্য জায়গায় পৌঁছে দেন ভারতের উইকেটকিপার ব্যাটার। রাহুল আউট হয়ে যাবার পর ইংল্যান্ডের পিছে ভালো ব্যাট করেন ধ্রুব জুরেল। যদিও অর্ধশতরানের পরই বোল্ড আউট হয়ে যান তিনি। আজ দ্বিতীয় দিনে ভারতের বোলিং শক্তির পরীক্ষা।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...