Sunday, June 14, 2026

অরুণাচল প্রদেশের ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি তৎপরতা, পাল্টা জবাব ভারতের 

Date:

Share post:

কাশ্মীরে ভারত- পাক যুদ্ধবিরতির মধ্যেই এবার উত্তেজনা অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ভারত-মায়ানমার সীমান্তে। জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করা হয়েছে বলে বিবৃতি জারি প্রতিরক্ষা মন্ত্রকের (Defence ministry)। জওয়ান বনাম জঙ্গিদের গুলির লড়াইয়ে পিছু হটতে বাধ্য হয় সন্ত্রাসবাদীরা। হতাহতের কোনও খবর মেলেনি।

ভারত-মায়ানমার সীমান্তের লংডিং জেলার কাছে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হতে পারে বলে গোয়েন্দা বাহিনীর তরফে আশঙ্কা করা হচ্ছিল। সেইমতো জবাব দিতে তৈরি ছিল ভারতীয় সেনা (Indian Army)। ওই এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি পেট্রোলিং চলছিল এর মাঝে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হলে বিষয়টা টহলরত নিরাপত্তা বাহিনীর চোখে পড়ে। শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর বাধা পেয়ে পিছু হটতে বাধ্য হয় জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি চলছে তল্লাশি অভিযানও।

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...