Friday, April 3, 2026

কাজের টোপ দিয়ে সোদপুরের তরুণীর উপর পাশবিক অত্যাচার! পলাতক অভিযুক্ত 

Date:

Share post:

বয়স ২৪, নাম নন্দিনী রাও। পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী। উত্তর ২৪ পরগনার সোদপুরের (Sodpur, North 24 Parganas) সুখচর ৩ নম্বর দেশবন্ধু নগরের বাসিন্দাকেই কাজের প্রলোভন দেখিয়ে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল হাওড়া ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া এলাকার এক যুবক আরিয়ান খানের (Aryaan Khan)বিরুদ্ধে। অত্যাচারের শিকার যুবতী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন নিগৃহীতার পরিবার।

নন্দিনীর বাবা মা জানাচ্ছেন, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করার সুবাদে পেশাগত প্রয়োজনে মেয়েকে বিভিন্ন সময় এখানে ওখানে যেতে হয়। সম্প্রতি নিজের এলাকায় কাজ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন। আচমকাই হাওড়া থেকে একটি ইভেন্টের অফার পেয়ে যায়। অভিযুক্ত আরিয়ান প্রলোভন দেখিয়ে সঙ্গে করে নিয়ে যায় ওই যুবতীকে। এরপর তাঁকে জোর করে বার ও নাইট ক্লাবে কাজ করতে বাধ্য করা হয় বলে নন্দিনীর বাবা অভিযোগ করেছেন। প্রতিবাদ করার আরিয়ান এবং তাঁর মা শ্বেতা অকথ্য অত্যাচার করত বলে জানা যাচ্ছে। মাথার চুল কেটে দেওয়া থেকে হাতের হাড় ভেঙে দেওয়া, গোপনাঙ্গে নৃশংস অত্যাচার কোনটাই বাদ থাকতো না। অমানবিক ও যৌন নিপীড়নের শিকার হওয়ার পর অবশেষে শুক্রবার বাড়ি ফাঁকা পাওয়া মাত্রই সেখান থেকে পালিয়ে আসেন তরুণী। এরপরই বিষয়টা জানাজানি হয়। পলাতক অভিযুক্তরা। আক্রান্তের পরিবার খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছে। খড়দহ ও ডোমজুড় থানার পুলিশ একযোগে তদন্ত শুরু করেছে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...