Wednesday, June 17, 2026

সিমলায় মেয়ের বাগানবাড়িতে ছুটি কাটাতে গিয়ে অসুস্থ সোনিয়া

Date:

Share post:

সিমলায় বেড়াতে গিয়ে ফের অসুস্থ প্রাক্তন কংগ্রেস (Congress) সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। দ্রুত তাঁকে সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর MRI করা হয়েছে। চলছে অন্যান্য শারীরিক পরীক্ষা।

বিভিন্ন শারীরিক সমস্যায় বেশ কিছুদিন ধরেই ভুগছেন ৭৮ বছরের সোনিয়া (Sonia Gandhi)। দুবার কোভিড আক্রান্ত হন। অস্ত্রোপচার হয় বলেও খবর। সাম্প্রতিক সূত্রের খবর, আজ শনিবারও অসুস্থ হয়ে পড়েন সোনিয়া। তবে তাঁর ঠিক কী হয়েছে সেটা এখনও জানা যায়নি। তবে অসুস্থতার জন্য শিমলার সবচেয়ে নামী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাঁকে। বর্ষীয়ান প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে দেখতে যেতে পারেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) বাগানবাড়িতে ছুটি কাটানোর পরিকল্পনা নিয়ে সোমবার সিমলা গিয়েছেন সোনিয়া। কয়েকটি মন্দিরে যাওয়ারও সূচি ছিল। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে রাজনৈতিক নেতৃত্ব।
আরও খবরকোথায় থামতে হয় জানা উচিত! অসুস্থতার জন্য কাঞ্চনজঙ্ঘা জয় না করেই ফিরলেন ‘পাহাড় কন্যা’ পিয়ালী 

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...