Saturday, March 7, 2026

গরম থেকে রেহাই নেই, তাপমাত্রা বাড়ার ইঙ্গিত হাওয়া অফিসের

Date:

Share post:

দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon) আসতে এখনও বাকি এক সপ্তাহ, হাঁসফাঁস করছে আমজনতা। সূর্য অস্ত যেতেই যতই ঝোড়ো হাওয়া আর বিক্ষিপ্ত বৃষ্টি নামুক না কেন, তীব্র গরম থেকে আপাতত রেহাই নেই। বরং আশংকা বাড়িয়ে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানালো, উইকেন্ডে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে চলেছে!

শুক্রবার সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড় বৃষ্টির খবর মিলেছে। তাতে রাতের দিকে তাপমাত্রা দু- তিন ডিগ্রি কমলেও আজ থেকে দক্ষিণবঙ্গে গরম অস্বস্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে চড়বে পারদ। বৃহস্পতিবারের আগে হাওয়া বদলের সম্ভাবনা নেই। বরং ৪-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। উত্তরের পাঁচ জেলাতেও ভারী বৃষ্টি আপাতত অতীত। বিক্ষিপ্ত বৃষ্টিতে খুব একটা স্বস্তি মিলবে না। আজ দার্জিলিং- কালিম্পং- জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার সকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে ছবিটা পুরো বদলেছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে।আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা ২৭-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তি বজায় থাকবে।

 

 

spot_img

Related articles

পয়লা এপ্রিল নয় আজ থেকেই যুবসাথী অ্যাকাউন্টে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধর্মতলার ধর্না মঞ্চ থেকে বাংলার যুবদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য সরকারের যুবসাথী...

পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ! উড়ে গেল ক্লাবঘরের টিনের চাল 

শনিবার সকালে পাইকপাড়ায় বিস্ফোরণ (Blast in Paikpara), সকাল ছটা নাগাদ বন্ধ ক্লাবঘরে বিকট শব্দে চাঞ্চল্য এলাকায়। চোখের নিমেষে...

ধর্মতলায় ধর্নার দ্বিতীয় দিন: সাড়ে দশটায় শুরু কর্মসূচি, আজ বক্তব্য রাখবেন মমতা 

রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে এসআইআর (SIR ) প্রক্রিয়ায় ৬০ লক্ষ নাম 'বিচারাধীন' রয়েছে। বৈধ...

বাড়ল রান্নার গ্যাসের দাম, শনিবার থেকেই মধ্যবিত্তের হেঁশেলে কোপ

আশঙ্কা সত্যি হল। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতে জ্বালানি সংকটের মতো পরিস্থিতি হোক বা না হোক গ্যাসের দাম...